জন্মদিনে করিনাকে সারপ্রাইজ সইফেরসপরিবারে কেক কাটার ভিডিও ভাইরালশুভেচ্ছা জানালেন করিশ্মা কাপুর৩৯ শে পা দিলেন বলিউড বেবো

২১ সেপ্টেম্বরই ৩৯-এ পা দিলেন বলিউড বেবো। শুক্রবার রাত থেকেই শুরু সেলিব্রেশন। ঘড়ির কাঁটায় রাত ১২ টা বাজতে না বাজতেই কেক নিয়ে হাজির নবাব পরিবার। এক প্রকার নবাবি কায়দায় জন্মদিনের শুরুটা করলেন করিনা কাপুর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ সামনেই বাঘ-সিংহ-হরিণ, কেমন ছিল আলিয়ার আফ্রিকা সফর, দেখুন ভিডিও

পার্টিতে উপস্থিত ছিলেন করিশ্মা কাপুরও। শেয়ার করলেন বোনের জন্মদিনের ভিডিও। সেখানেই দেখা গেল- করিনার জন্মদিনের প্রথম কেক কাটার দৃশ্য। পেছনেই দাঁড়িয়ে সইফ, সঙ্গে পরিবারের সকলেই ছিলেন উপস্থিত। ঘরোয়া লুকেই কেকের ওপর ছুড়ি চালালেন করিনা। পাশ থেকে সকলেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এক বাক্যে। 

এখানেই শেষ নয়, পর্দায় কিংব শ্যুটিং ফ্লোরে নয়, জন্মদিনে করিনাকে প্রকাশ্যেই চুমু, সেইফের এই কাণ্ড দেখে বেজায় খুশি করিনা। রাতভর পার্টি দিয়েই শুরু হল করিনার জন্মদিন পালন। সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সইফও। 

আরও পড়ুনঃ 'ভয়ঙ্কর মুড'-এ ধরা দিলেন হৃত্বিক-টাইগার, প্রকাশ্যে ওয়ার ছবির নতুন গান

View post on Instagram

এখানেই শেষ নয়, রাত বারোটা বাজতে না বাজতেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল বিভিন্ন জন্মদিনেক শুভেচ্ছা বার্তাতে। সেলিব্রিটি থেকে শুরু করে ভক্ত, তালিকা থেকে বাদ পড়লেন না কেউই।