প্লাস্টিক মুক্তি সেট তৈরি হল বলিউডেপরিকল্পনা করেছিলেন খোদ বরুণ ধাওয়ানপ্লাস্টিক জাতীয় দ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না সেটেসোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হল গোটা টিম

পরিবেশ নিয়ে কম বেশি সচেতনা দেখাচ্ছেন এখন সকলেই। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আমাজনের ঘটনাতেই যেন আরও একটু নরেচড়ে বসলেন সকলেই। সেই দিকে নজর রেখেই পরিবেশকে ঠিক কী কী উপায় দূষণমুক্ত রাখা যায় তা নিয়ে চিন্তার ভাঁজ সকলেরই কপালে। সম্প্রতিই নরেন্দ্র মোদী ঘোষণা করছেন আগামী ২রা অক্টোবর থেকে প্লাস্টিক বর্জণের। সেই পথেই হেঁটে এবার নজির গড়লেন বরুণ ধাওয়ান ও তাঁর টিম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ বলিউডের সেরা দশ আইটেম ডান্সার, যাদের পারিশ্রমিক জানলে অবাক হবেন

বর্তমানে সারা আলি খান ও বরুণ ধাওয়ান ব্যস্ত কুলি ছবির শ্যুটিং নিয়ে। সেই ছবির সেটই এবার প্লাস্টিক মুক্ত করে তৈরি করা হয়। সেই খবর সোশ্যাল মিডিয়ায় দিয়ে পোস্ট করলেন খোদ ছবির অভিনেতা। সেখানেই দেখা গেল গোটা টিমকে।

আরও পড়ুনঃ আবার দেখা মিলবে শ্রীদেবীর, তোলা যাবে সেলফি, সিঙ্গাপুর উড়ে গেলেন জাহ্নবী

সম্প্রতিই পরিবেশ রক্ষার ডাক দিয়ে রাস্তায় নামতে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরকে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তিনি সাধারণ মানুষের সঙ্গে। সাধারণ মানুষদের কাছে একটা বার্তা পৌঁছনো প্রয়োজন, যদি তাঁদের প্রিয় তারকারা এই ধরনের পদক্ষেপ নেন, তবে সচেতনা বাড়িয়ে তোলা অনেক বেশি সহজ হয়ে যায়। 

Scroll to load tweet…

অভিনব এই উদ্যোগের পেছনে রয়েছেন খোদ ছবির অভিনেতা বরুণ ধাওয়ান। এই প্রথম বলিউডের কোনও সেটকে সম্পূর্ণরূপে প্লাস্টিক ফ্রি করা হল। সেটে কারুর প্লাস্টিক নিয়ে প্রবেশ করার অনুমতি থাকবে না। ব্যবহার করা হবে না কোনও প্লাস্টিকের দ্রব্য।