রণবীর সিং-এর ছোটবেলার ছবি শেয়ার করলেন দীপিকা বর্তমানে ছবির কাজ নিয়ে ব্যাস্ত এই দম্পতি প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রেম বিতরণ করলেন নায়িকা জুটির সম্পর্কের রসায়নে মুগ্ধ দর্শক

বলিউডে পা রাখার পর থেকেই ভক্তদের নজর কাড়েন রণবীর সিং। তবে নিজের ভক্ত যদি হয় দীপিকা পাড়ুকোন তবে কার না ভালো লাগে। সেই দিক থেকে রণবীর সত্যিই ভাগ্যবান। প্রকাশ্যেই তাঁর প্রতি প্রেম বিলিয়ে বেরাচ্ছেন তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন। রামলীলা সেটে তাদের আলাপ। সেখান থেকেই দীপিকার প্রেমে মুগ্ধ রণবীর বার বার জাহির করেছিলেন তিনি দীপিকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তারপরই লাভ লেডির মন জয় করে পুরো দমে চালিয়ে যান প্রেম পর্ব। মোটের ওপর ছয় বছর একে অন্যকে ডেটিং করার পর সাত পাকে বাঁধা পরেন তাঁরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ অনবদ্য অভিনয়ে নজর কাড়লেন হৃত্বিক রোশন, পড়ুন সুপার ৩০ ছবির রিভিউ

এরপর থেকেই বলিউডের এই জুটিকে নিয়ে বেজায় মাতামাতি করেন ভক্তরা। এবার সেই ভক্তদের কাছেই তাদের প্রিয় অভিনেতার ছোটবেলার ছবি শেয়ার করলেন খোদ দীপিকা পাড়ুকোন। রণবীর সিং মানেই খানিক আজব পোশাক, আচরণ, যা তাঁকে আর পাঁচ জনের থেকে অনেকটা আলাদা করে তুলেছে। সেই অভিনেতাই এক অনুষ্ঠান বাড়িতে মগ্ন ছিলেন গোলা খেতে। 

View post on Instagram

ছবি শেয়ার করে এদিন দীপিকা পাড়ুকোন একগুচ্ছ প্রশংসা করে ফেললেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে। নিজের বন্ধু, বর, ভালোবাসা বলেও তাঁকে সম্বোধন করেন তিনি। সঙ্গে তিনি এও জানান,-'এভাবেই থেকো, আমি তোমাকে ভালোবাসি। প্রকাশ্যেই এই প্রেম নিবেদনে বোঝাই যায় এই জুটির সম্পর্কের গভীরতা'। বর্তমানে তাঁরা ব্যাস্ত কপিল দেব-এর বায়োপিকের কাজ নিয়ে।