কঙ্গনা রানাওয়াত ও দিলজিৎ দোসাঞ্জের টুইট যুদ্ধ ক্রমশ বেড়েই চলেছে কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে টুইটারে সেলেবদের একহাত নিয়েছেন কঙ্গনা দিলজিৎ কোথায়, সকলে তাকে টুইটারে খুঁজজে, টুইট কঙ্গনার মোক্ষম জবাবে নিজের রোজনামচা তুলে ধরেছেন দিলজিৎ

বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না । একের পর এক নয়া বিতর্কে বারেবারেই শিরোনামে উঠে আসছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। বলিউডে একের পর এক তর্জা যেন বেড়েই চলেছে। থামছে না বাকযুদ্ধ। কঙ্গনা রানাওয়াত ও দিলজিৎ দোসাঞ্জের টুইট যুদ্ধ ক্রমশ বেড়েই চলেছে। আর এই যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কেন্দ্রের কৃষি বিল বিরোধী আন্দোলন। শুরু থেকেই কৃষকদের পাশে ছিলেন দিলজিৎ। অন্যদিকে কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়ে টুইটারে সেলেবদের একহাত নিয়েছেন কঙ্গনা। সেখান থেকেই সূচনা বাকযুদ্ধের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-লো নেক লাইনে বেরিয়ে সুডৌল স্তন, 'Nice Shape N Size' বলে কটাক্ষ নেটিজেনদের...

গতকাল রাতেই টুইটারে ফের বিস্ফোরক টুইট করে কঙ্গনা জানিয়েছেন,' আজ প্রায় ১২ ঘন্টার শিফট শেষ করলাম হায়দরাবাদে, এরপরই চেন্নাইতে উড়ে এলাম চ্যারিটি ইভেন্টে যোগ দিতে, কেমন দেখতে লাগছে আমাকে হলুদ শাড়িতে, আর দিলজিৎ কোথায়, সকলে তাকে টুইটারে খুঁজজে।' মুহূর্তের মধ্যে এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Scroll to load tweet…

যদিও চুপ থাকার পাত্র নন পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ। তিনিও মোক্ষম জবাবে নিজের রোজনামচা তুলে ধরেছেন। এবং লিখেছেন, 'যারা আমার খোঁজখবর নিচ্ছেন, তাদের উদ্দেশ্য জানানো সকালে উঠে জিমে গিয়ে, আমি সারাদিন কাজ করেছি এবার আমি ঘুমোতে যাব, আর এটাই আমার গোটা দিনের শেডিউল।'

Scroll to load tweet…

কেন্দ্রের কৃষি বিল বিরোধী আন্দোলনে দিলজিৎ ছাড়াও প্রিয়ঙ্কাকে একহাত নেন কঙ্গনা। তিনি তখনও জানিয়েছিলেন সমস্যা তাদের নিয়ে নয়, তবে যারা ওদের সমর্থন করছে তাদের দিয়ে। কারণ তারা সকলেই এই বিলের গুরুত্ব জানেন। তবে শুধু কৃষি বিল নয়, সমস্ত কিছুতেই একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত।সম্প্রতি টুইট নিয়ে নতুন বিতর্কে আর এক ধাপ এগিয়ে গেলেন বলিউডের কুইন।