জ্যাকলিন মানেই শরীরী উন্মাদনা সুশান্তের সঙ্গে এক বিছানায় দেখা গেছে শ্রীলঙ্কা সুন্দরীকে তাহলে কি সুশান্তের সঙ্গে লিভ ইন করছেন তিনি রিল লাইফ থেকে কি তবে রিয়েল লাইফে ড্রাইভ মারছেন এই যুগল

জ্যাকলিন মানেই শরীরী উন্মাদনা, জ্যাকলিন মানেই উষ্ণতার ছোঁয়া, আবার জ্যাকলিন মানেই আবেদন পূর্ণ সাড়া জাগানো মোহময়ী ভঙ্গী। আর যারা আবেদনে সাড়া না দিয়ে থাকবে এমন সাধ্য কার আছে। শ্রীলঙ্কার সুন্দরীর রূপের জাঁদুতে ঘায়েল হয়েছে তাবড় তাবড় পুরুষরা। তার শরীরী হিল্লোলে নাচের আদায় ঘুম উড়েছে বহু স্বপ্ন পুরুষদের। এহেন অভিনেত্রীর একের পর এক ছবিতে উত্তাল গোটা নেটদুনিয়া। সম্প্রতি আবারও একটি ছবি পোস্ট করে রাতারাতি ভাইরাল হয়েছেন জ্যাকলিন। শুধু ভাইরালই নয়, নেটদুনিয়ায় রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-তবে কী সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সাংসদ মিমি, প্রকাশ্যে এল ছবি...

নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে সুশান্তের সঙ্গে এক বিছানায় দেখা গেছে শ্রীলঙ্কা সুন্দরীকে। শেষে কিনা সুশান্তের সঙ্গে বিছানা শেয়ার করলেন তিনি এই প্রশ্নই এখন সবার মুখে মুখে ঘুরপাক খাচ্ছে। তাহলে কি সুশান্তের সঙ্গে লিভ ইন করছেন তিনি। এই প্রশ্নও উঠছে বলিমহলের অন্দরে। বিছানা শেয়ার করাই নয়, তার সঙ্গে খুনসুঁটি করতেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

View post on Instagram

আরও পড়ুন-মাথায় পাগড়ি গালভর্তি দাড়ি, মানুষটিকে চিনতে পারছেন...

সম্প্রতি কয়েকমাস আগেই 'ড্রাইভ' ছবিতে জুটি বেধেছেন তারা। রিল লাইফ থেকে কি তবে রিয়েল লাইফে ড্রাইভ মারছেন এই যুগল। তবে এবারের ড্রাইভটা একটু অন্য রকমের। ছবিতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল এই যুগলকে। প্রথম জুটি বেধেই অনেকটা কাছাকাছি চলে এসেছিলেন দু' জনে। সেই পর্দার রেশ এখন কাটিয়ে উঠতে হয়তো পারেননি তারা। এটিই প্রথম ভারতীয় ছবি যেটির শ্যুটিং হয়েছিল সুদূর ইজরায়েলে। ছবির লোকেশন ছিল আনকোরা যা দর্শকদের নজর কেড়েছিল।