হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাওয়াতের তিক্ততা র যেন অন্ত নেই ফের হৃত্বিককে তাক করে মন্তব্য করলেন কঙ্গনা আইনি বিপাকে পড়তেই অভিনেতাকে কটাক্ষ টুইট করে বসলেন কুইন

হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাওয়াতের সমস্যা যেন অন্তহীন। ২০১৬ সাল থেকে ২০২০-র শেষ। এখনও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আইনি সমস্যা চলছে তাঁদের মধ্যে। বছর চারেক আগে হৃত্বিতের বিরদ্ধে অভিযোগ এনেছিলেন, অভিতা নাকি তাঁকে বেনামে একাধিক ইমেল করে বিরক্ত করেছিলেন। যার পাল্টা জবাবে হৃত্বিক কোনও উত্তর না দিয়ে আইনি পদক্ষেপ নিয়েছিলেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

হৃত্বিকের দায়ের করা সেই মামলা এতদিন ছি মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে। যা সম্প্রতি চলে গিয়েছে ক্রাইম ব্রাঞ্চে। জানা যাচ্ছে, গোটা মামলাটিকে নতুন করে খতিয়ে দেখা হবে। পুরন মামলা মাথা চাড়া দিয়ে উঠতেই ফের ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা। প্রত্যেক বছরে এমনিও কঙ্গনা কারণে-অকারণে হৃত্বিককে নিয়ে নানা কুমন্তব্যই করে থাকেন। নিজের ছবির প্রচারে হোক বা কোনও সাক্ষাৎকারে, হৃত্বিক এবং তাঁর বাবা রাকেশ রোশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি। 

আরও পড়ুনঃবলিউড মাদককান্ড: স্বতি নেই দীপিকা, রিয়া, সারা, শ্রদ্ধার, ফোন থেকে ডিলিট করা সমস্ত ডেটা হবে ফাঁস

Scroll to load tweet…

এবারে হৃত্বিকের মামলা ক্রাইম ব্রাঞ্চে যেতেই কঙ্গনা রীতিমত ফুঁসে উঠে টুইট করেছেন। লিখেছেন, "শুরু হল আবার ওর (হৃত্বিক) কান্নাকাটি। আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছে কবে। এমনকি বহু বছর আগে ওর বিবাহবিচ্ছেদও হয়ে গিয়েছে, তবুও ও কিছুতেই অন্য কোনও মেয়ের সঙ্গে জীবনে এগিয়ে যাবে না। যখন আমি অনেকটা সাহস যুগিয়ে নিজের ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখনই ওর নাটক শুরু হয়। আর কতদিন কাঁদবে একটি ছোট সম্পর্কের জন্য হৃত্বিক?" কঙ্গনার এই টুইটে যদিও তাঁর সমর্থকের চেয়ে বেশি নিন্দুকদের সংখ্যাই ঢের বেশি।