কঙ্গনা রানাওয়াতকে তোপ এবার নাসিরুদ্দিন শাহের  কঙ্গনার চ্যালেঞ্জেই পাল্টা টুইট অভিনেতার  তাঁর থেকে নেই কোনও ভালো অভিনেত্রী  মোদীর ভক্ত কঙ্গনাকে এক হাত নিলেন নাসিরুদ্দিন 

দুদিন আগে কঙ্গনা রানাওয়া ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তারিখটা ছিল ৯ ফেব্রুয়ারি। ধক্কর ছবির একটি ক্লিপং শেয়ার করা থেকে শুরু হ. কঙ্গনা চর্চা। এদিন রাতেই বিস্ফোরক মন্তব্য করে বসেন কঙ্গনা। তার মত দক্ষতা কোনও অভিনেত্রীর নেই। এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, যে পর্যায় তিনি পরিশ্রম করে থাকেন, তার বিন্দু মাত্রই যদি কেউ করে থাকেন না, তবে এই নিয়ে বাজি লড়তেও ছিলেন রাজি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- সৌজন্য-গুনগুনের প্রেমকাহিনি এবার হিন্দিতে, খড়কুটো ধারাবাহিক ঘিরে জল্পনা তুঙ্গে

এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয় কঙ্গনাকে। মানসিক সমস্যা থেকে শুরু করে উঠে আসে একাথধিক প্রসঙ্গ। যা নিয়ে নেট দুনিয়া তোলপাড় হয় দিনভোর। এবার কঙ্গনার করা সেই পোস্টকেই কটাক্ষ করলেন অভিনেতা নাসিরুদ্দিন। লিখলেন একমাত্র মোদী ছাড়া সব অভিনেতাই খারাপ কঙ্গনার চোখে। কয়েকবছর ধরে কঙ্গনার সঙ্গে কেন্দ্রিয় সরকারের সুসম্পর্ক একাধিকবার ফ্রেমবন্দী হয়েছে। 

Scroll to load tweet…

কঙ্গনা রানাওয়াতও মাঝে মধ্যেই সরকারের হয়ে মুখ খোলেন। এক সময় শোনা যায় গেরুয়া শিবিরের হয়ে দাঁড়াতে চলেছেন তিনি। যদিও সেই প্রসঙ্গ ধামা চাপা পড়ে যায় নিমেশের মধ্যেই। এবার সেই দিককেই তুলে ধরে ব্যঙ্গের সুরে করা নাসিরুদ্দিনের পোস্ট মুহূর্তে ভাইরাল। যদিও এখন এই নিয়ে মুখ খোলেননি কঙ্গনা রানাওয়াত।