করবা চৌথের ব্রত পালনে সামিল প্রিয়ঙ্কা বিদেশের মাটিতেও ভুললেন না সাংস্কৃতির কথা নিয়ম নিষ্ঠা মেনেই পালন করলেন রীতি প্রিয়ঙ্কার নিক্র সঙ্গে ঘনিষ্ঠ ছবি মুহূর্তে ভাইরাল  

লাল শাড়িতে এবার ভাইাল প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর লুক থেকে শুরু করে স্টানিং পোজ করবা চৌথেও ভক্তদের নজর কাড়ল। সূদূরে বিয়ে, ভিন্ন ধর্ম, সংস্কৃতি, ভারতের থেকে অনেকটা দূরে গিয়ে এক অন্য ধারার সংসার জীবন, তা বলে কি নিজের শিকড় ভুলে থাকা! না, নিজের সংস্কৃতিকে কখনও বাদের খাতায় রাখেনি প্রিয়ঙ্কা, তা আরও একবার প্রমান করে দিলেন করবা চৌথের রাতে। এদিন স্টানিং লুকে শেয়ার করলেন ব্রত পালনের ছবি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পাশে উপস্থিত নিক। লাল শাড়ি পড়ে মহাদেবের মূর্তির সামনে পোজ দিয়ে তুললেন ছবি। বিয়ের পর থেকে প্রতিবারই নিয়ম মেনে এই দিনটি নিকের দীর্ঘ আয়ু কামনায় পালন করে থাকেন প্রিয়ঙ্কা করবা চৌথ। সমালোচকদের তুরি মেরে উড়িয়ে আরও একবার প্রিয়ঙ্কা প্রমাণ করলেন ভারতের সংস্কৃতিে তিনি বিদেশের মাটিতেও অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন। যা দেখে এক কথায় প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী। 

View post on Instagram

নয়া লুকে ভাইরাল প্রিয়ঙ্কা, তবে দেশের সংস্কৃতির প্রসঙ্গই যদি আসে, তবে বারে বারে প্রিয়ঙ্কা প্রমাণ করেছেন, তিনিন কোনও কিছুই ছাড়েননি, বরং নিককে তিনি অনেকাংশে ভারতীয় করে তুলেছেন। এখানের আদপ কায়দা থেকে শুরু করে বিভিন্ন আচার অনুষ্ঠানে সামিল হতে নিকেরও ভালো লাগে। বিভিন্ন পরবে প্রিয়ঙ্কার বাড়িতে এসে ভারতীয় জামাইয়ের লুকেই ধরা দেন নিক জোনাস।