আজ বলিউডের তারকাদের টপকে বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছেন প্রভাস। সেই সুপারস্টারের আগামী ছবি আদিপুরুষ নিয়েই এখন অধীর আগ্রহে ভক্তরা দিনগুণছেন। 

কেরিয়ারের প্রথম অধ্যায় রঙিন হলেও সুপারস্টারের তকমা লাগেনি প্রভাসের (Probhas)। তবে ভাগ্য ফেরায় ৪০-এর কোটা। হঠাৎই পাল্টে যায় প্রভাসের স্টারডার্মের চেনা ছন্দ। রাতারাতি ঝড়ের বেগে ভাইরাল বাহুবলি, তারপর থেকেই প্যান এশিয়ার সর্বাধিক জনপ্রিয় অভিনেতার তকমা। এভাবেই পাল্টেছে প্রভাসের জীবন। আর আজ বলিউডের তারকাদের টপকে বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। সেই সুপারস্টারের আগামী ছবি আদিপুরুষ (Adipurush) নিয়েই এখন অধীর আগ্রহে ভক্তরা দিনগুণছেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সেই ছবির সেটেই এখন ব্যস্ত রয়েছেন নবাব পুত্র সইফ আলি খান (Saif Alia Khan)। চলছে পুরোদমে ছবির কাজ। তারই মাঝে করিনার (kareena kapoor Khan) কাছে পৌঁছে গেল বিরিয়ানি (Biriyani)। পাঠানেই সেই বাহুবলি। একগুচ্ছে মিল করিনার নামে পৌঁছতেই আনন্দিত বেবো। নিজের ডায়েট ভুলে বিরিয়ানিতে ডুব দিলেন তিনি। খাবারের ছবি পোস্ট করতেও ভুললেন না করিনা। সঙ্গে দিলেন ক্যাপশন- বিরিয়ানি যখন পাঠান বাহুবলি...। 

আরও পড়ুন- নেট দুনিয়ায় শুভশ্রী এখন হটকেক, একের পর এক এলিগেন্ট লুকে পোস্ট টলিডিভার

আরও পড়ুন- 'মিনি'-র ফার্স্ট লুকে বাজিমাত মিমির, সেলুলয়েডে বন্ধুত্বের অন্য় রঙ ছড়াবে মৈনাক ভৌমিক

আরও পড়ুন- পাহাড় কোলে শ্যুটিং শেষে তুমুল সেলিব্রেশন, প্রকাশ্যে দেব-রুক্মিনীর নাগিন ডান্স

করিনা কাপুর খান, শরীর ও ত্বক নিয়ে তিনি বরাবরই ভিষণ রকমের সচেতন। ঝড়ের বেগে ভাইরাল হয়ে থাকে এই সেলেবের সিক্রেট স্টাইল স্টেটমেন্ট, সেই সেলেবই খুলে আম এবার মুখে পুরছেন বিরিয়ানি, সেই ছবি দেখা মাত্রই নেট দুনিয়ায় অবাক ভক্তরা। করিনার চিট ডায়েটের কারণ যদিও প্রভাস, এত যত্নে খাবার পাঠালে না খেয়ে আর উপায় কি! তাই করিনাও পিছু পা হলেন না, উল্টে শনিবারের রাতের ডিনারে চলল সেলিব্রেশন। 

ঝড়ের বেগে ভাইরাল করিনার সেই ইনস্টা স্টোরি। সেখানেই উল্লেখ পাওয়াা গেল আদিপুরুষের। আদিপুরুষ, রামায়ণ থেকে নেওয়া এই গল্পে ভিন্ন লুকে ধরা দেবেন প্রতিটা স্টারই। সইফের সঙ্গে প্রভাসের এই প্রথম কাজ। তিনি জানান, আমি অধীর আগ্রহে আছি এত গুণী এক অভিনেতার সঙ্গে কাজ করার জন্য। এটা আমার কাছে গর্বের। সদ্য লঙ্কেশ ছবির জন্য ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয় সইফকে। যদিও তা নিয়ে ছবির লেখক মনোজ মন্তরিশ জানান, ছবিতে এমন কিছুই অফেন্সিভ ছিল না, যার জন্য এতটা বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে।

YouTube video player