সাত পাকে বাঁধা পড়লেন রাখি সাওয়ান্তঅবশেষএ ভক্তের গলায় মালা দিলেন তিনিসোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন ছবিবিয়ে নিয়ে কী বললেন রাখি, জানুন

এক কথায় বলতে গেলে চুপি সারে বিয়ে করলেন রাখি সাওয়ান্ত। একের পর এক কনের বেশে ছবি শেয়ার করতে থাকেন তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। তা ঘিরেই প্রশ্ন। কয়েকদিন আগেই মুম্বইয়ের পাঁচ তারা হোটেলে তাঁকে এই সাজে দেখা গিয়েছিল। প্রথমে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এক প্রকার এড়িয়ে যান তিনি। জানান এক বিজ্ঞাপনের জন্য তিনি এই পোশাক পরেছিলেন। কিন্তু এবার নিজে মুখেই স্বীকার করে নিলেন রাখি সত্যিই তিনি বিয়ে করেছেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

View post on Instagram

ফলেই প্রশ্ন ওঠে পাত্রটি কে! না, কোনও সেলিব্রিটি নন, তিনি বিয়ে করলেন নিজের এক ভক্তকে। নাম রিতেশ, ডোনাল ট্রাম্পের টিমে কাজ করত। কিন্তু বর্তমানে তিনি রিতেশের ছবি প্রকাশ্যে আনতে পারবেন না। কারণ তাঁর কর্মজগতের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, জানান রাখি। শুধু তাই নয়, সঙ্গে তিনি এও জানান যে রিতেশ রাখির ভিষণ ভক্ত। এক বছর আগে তাদের কথা হয় সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই সম্পর্ক দানা বাঁধে। 

নিজের বিয়ে নিয়ে বেজায় খুশি রাখি। সোশ্যাল মিডিয়ায় সিঁদুর পরে ছবিও দিয়েছেন তিনি। জানালেন তিনিই প্রথম তারকা, যে তাঁর ভক্তকে বিয়ে করলেন। ২৮ শে জুলাই তাঁরা বিয়ে করেন বলেও জানান এই দিন রাখি। তবে দেশ ছাড়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। এদিন তাও স্পষ্ট করে জানিয়ে দেন তিনি। সম্প্রতি এক ভিডিওতে তাঁকে দেখা গেল মেহেন্দি ও সিদুর পরে।

View post on Instagram