সাদা পোশাকে ট্যুইনিং রণবীর-দীপিকা। লাভি-ডিভি জুটি হিসেবে আজও উঠে আসে তাঁদের নাম।  ভাইরাল ছবিতে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

রণবীর কাপুর এবং দীপিকা পাডুকোনের ব্রেক আপ হয়েছে বহু বছর। তবুও তাঁদের নাম যেন বারে বারে একসঙ্গে উঠে আসে। লকডাউনের মাঝেও তাঁদের থ্রোব্যাক ছবিতে মন ভরল ভক্তদের। সাদা পোশাকে ট্যুইনিং করেছেন দুজনে। এখনও তাঁদের কিছু ভক্তদের মতে দীপিকা এবং রণবীর সিংয়ের চেয়ে দীপিকা এবং রণবীর কাপুরের জুটি বেশি পছন্দের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃবাংলা বললেন 'অ্যাভেঞ্জার্স'র থর, ডিজিটাল দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে

লকডাউনে এই থ্রোব্যাক ছবিতেই মন ভরাচ্ছে নেটিজেনরা। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃঅমিতাভের করোনা ঠাট্টায় ক্ষুব্ধ নেটিজেনরা, উত্তপ্ত ট্যুইটার

Scroll to load tweet…

করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়াতে চলেছে আঠাশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা