সুশান্তের শেষ ছবিতে রয়েছেন নবাব দিল বেচারাতে কাজের সময়ই চিনেছিলেন সুশান্তকে নিজের থেকে সুশান্তের প্রতিভা বেশি জানিয়েছিলেন পাতৌদি পুত্র 

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা। ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। অভিনয় করেছেন সইফ আলি খান, সঞ্জনা সাঙ্ঘি ও সুশান্ত সিং রাজপুত। তবে লকডাউনের জেরে এই ছবি মুক্তি পাওয়া সম্ভবপর হয়নি। বর্তমানে তা মুক্তি পেতে চলেছে ওটিটি ফ্ল্যাটফর্মে। ২৪ জুলাই মুক্তি পাবে এই ছবি। সেই ছবির সুবাদেই সুশান্তের সঙ্গে পরিচয় ঘটে সইফ আলি খানের। সইফ কন্যার ডেবিউ ঘটেছিল সেই সুশান্তের হাত ধরেই। ছবির নাম কেদারনাথ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ 'নেপোটিজমের শিকার হলেই যোগাযোগ করুন', বলিউডকে বার্তা রাজ ঠাকরের

সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ আলি খান জানিয়েছিলেন, তিনি সুশান্তের সঙ্গে যে টুকু কাজ করেছিলেন, বুঝেছিলেন যে সুশান্তের ভবিষ্যত উজ্জ্বল। তিনি বলিউডে অনেকটা পথ যাবেন। এখানেই শেষ নয়, সইফ আরও জানিয়েছিলেন যে, তিনি মনে করেন সুশান্ত তাঁর থেকে অনেক বেশি প্রতিভাবান ছিলেন। কিন্তু সুশান্তের এভাবে চলে যাওয়াটা কখনই মেনে নেওয়ার নয়। 

সুশান্তের মৃত্যু ঘিরে ক্রমেই ঘণীভুত হচ্ছে রহস্য। তদন্তে একের পর এক তারকাদেরও ডাক পড়েছে। দিল বেচারা ছবির নায়িকা সঞ্জনাকে দীর্ঘ নয় ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশি। সেই জেরার পরের দিনই মুম্বই ছেড়েছেন সঞ্জনা। যদিও এখনও ডাক পড়েনি সইফ আলি খানের। শেষ ছবিতে খুব কম সময়ই পাওয়া যাবে সইফকে। সুশান্তের সঙ্গে কাজ করা নিয়ে একাধিক তারকারা মুখ খুলে শেয়ার করেছেন অনবদ্য অভিজ্ঞতার কথা।