সুশান্তের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার প্রিয় পোষ্য ফাজ  দিশেহারার মতো সারা বাড়িতে খুঁজে চলেছে সুশান্তকে প্রিয় বন্ধু সুশান্তের ছবি দেখে কেঁদেই চলেছে ফাজ ফাজও হয়তো বুঝে গেছে, সুশান্ত আর ফিরবে না

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভারতীয় সিনেমার কতটা ক্ষতি হল তা হিসেব নয় পরেই বোঝা যাবে, কিন্তু সবচাইতে বড় ক্ষতি হয়েছে নায়কের পোষ্যের। সকলেই যখন প্রিয় নায়কের মৃত্যুতে নানা রকমের ছবি ভিডিও পোস্ট করছেন তখন তার প্রিয় পোষ্য না শোকপ্রকাশ করতে পারছে আর না পারছে তাকে ছেড়ে একমুহূর্ত থাকতে। দিশেহারার মতো এপ্রান্ত থেকে ও প্রান্ত সারা বাড়ি খুঁজে চলেছে সুশান্তকে। নেটদুনিয়ায় সকলের নজর কাড়ছে সুশান্তের প্রিয় পোষ্য ফাজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-'আজ সুশান্ত করেছে, কাল সঙ্গীতজগত থেকেও হতে পারে' ক্ষোভ উগরে কিসের ইঙ্গিত দিলেন সোনু নিগম...

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে কালো রঙের সুশান্তের ল্যাব্রাডরটি ঘরের এক কোণায় বসে আছে। আবার কখনও সুশান্তের ঘরের সামনে দিয়েই বারবার ঘুরঘুর করছে। কেউ তাকে একটা ফোন দিয়েছে আর সেখানেই নিজের প্রিয় বন্ধু সুশান্তের ছবি দেখে কেঁদেই চলেছে ফাজ। বিগ বস ১০ জয়ী মনবীর গুর্জর সুশান্তের প্রিয় পোষ্যর কিছু ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন। আর তার ক্যাপশনে লিখেছেন, 'সুশান্ত আর কেউ না জানুক, এ তোমার মূল্য জানত।' 

Scroll to load tweet…

তারা অবলা জীব। তারা হয়তো মুখে কিছু বলতে পারে না। তবে তারাই হল প্রকৃত বন্ধু। কারণ বিনা স্বার্থেই শুধু ভালবাসার জন্য তার শেষ দিন পর্যন্ত সঙ্গ দিয়ে যায়। আর সুশান্ত সিং রাজপুতের পোষ্য ফাজই ছিলেন তার দুঃসময়ের সঙ্গী। যখন মানসিক অবসাদে ভুগছিলেন, কাউকে পাশে পাননি তখন এই পোষ্যই তাকে সামলেছে। কিন্তু আজ বড্ডই একা হয়ে গেছে ফাজ। প্রিয় মানুষটির অপূর্ণতা বাড়ির প্রতিটি কোণায়। দেখে নিন ভিডিওতে।

View post on Instagram

ফাজও হয়তো বুঝে গেছে, সুশান্ত আর ফিরবে না। সেকারণেই ফাজও যেন আজ ঝিমিয়ে গেছে। খাওয়া বন্ধ করে দিয়ে সারাদিন মাটিতে শুয়ে আছে মুখ লুকিয়ে। মোবাইল ফোনেই প্রিয় বন্ধুকে দেখে চোখের জল ফেলছে ফাজ।