দিদি  শ্বেতা সিং কৃতির সঙ্গে মৃত্যুর  ৪ দিন আগে সুশান্তের কথোপকথন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়  ৯ জুলাই দিদি শ্বেতার সঙ্গে বেশ দীর্ঘক্ষণ কথা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের শ্বেতার বিয়ের অ্যালবাম থেকে সুশান্তের একটি ছবিও শেয়ার করেছেন অভিনেতার দিদি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভাই-বোনের এই কথোপকথন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুজট এখনও কাটেনি। এরই মধ্যেই প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিং কৃতির সঙ্গে মৃত্যুর ৪ দিন আগে অভিনেতার কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ৯ জুলাই দিদি শ্বেতার সঙ্গে বেশ দীর্ঘক্ষণ কথা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। এবার সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুশান্তের দিদি। ভাই-বোনের এই কথোপকথন দুটি ভাগে শেয়ার করেছেন সুশান্তের দিদি। শ্বেতার বিয়ের অ্যালবাম থেকে সুশান্তের একটি ছবিও শেয়ার করেছেন অভিনেতার দিদি। দেখে নিন পোস্টটি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-সুশান্তের মৃত্যু তদন্তে বয়ান দিলেন মহেশ ভাট, থানার সামনে পাপারাৎজীর ক্যামেরায় পরিচালক...

আরও পড়ুন-ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছিল আরবাজের কাছে, মালাইকার হুমকি পেয়ে কি করেছিলেন ড্রাইভার মুকেশ...

View post on Instagram

মাত্র কয়েক বছরেই অনেকটা বদলে গিয়েছিলেন সুশান্ত। ভাইয়ের মনের অবস্থা বুঝে তাকে নিজের কাছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ারও অনুরোধ করেন। সুশান্তও উত্তরে দিদির কাছে যাবে বলে জানিয়েছিল। দিদিও ভাইয়ের সঙ্গে অধীর আগ্রহে বসেছিল, তবে সে যাওয়া হল না ভাই সুশান্তের। ভাইয়ের সঙ্গে শেষবারের মতো চ্যাটেই পুরোনো স্মৃতিতে ডুবেছেন দিদি শ্বেতা।

View post on Instagram

ভাই সুশান্তের সঙ্গে সোশ্যাল মিডিয়ার চ্যাট শেয়ার করে শ্বেতা লিখেছেন, অনেক প্রার্থনার পর মা-বাবার জীবনে পুত্র সন্তান এসেছিল। আমিও ভাই পেয়েছিলাম। সবকিছু বড্ড ফাঁকা আজ, আবারও সব শূন্য। ভাইয়ের সঙ্গে ছেলেবেলার অনেক কথা সোশ্যালে শেয়ার করেছেন শ্বেতা। আজ অভিনেতার মৃত্যুর দেড়মাস পার হয়ে গেলেও স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে তার অমলিন ছবি। সত্যিই কি মানসিক অবসাদ থেকে আত্মহত্যা নাকি অন্য কিছু। আপাতত রহস্যে মোড়া মৃত্যুর সত্যতা জানতে মুখিয়ে রয়েছে পরিবার থেকে অগণিত ভক্তরা। সুশান্তের মৃত্যুর খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এমনকী সুশান্তের পরিবারের পক্ষ থেকেই তার মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করেছেন। ঠিক কোন পরিস্থিতিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত সেই কারণ খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে পুলিশ।