বড় পর্দা থেকে সম্প্রতি বিদায় নিয়েছেন জাইরা এরই মাঝে নয়া জল্পনা তাকে ঘিরে দেখা মিলতে পারে রিয়ালিটি শো-তে খবর মিললেও সে বিষয় যথেষ্ট ধোঁয়াশা রয়েছে

অভিনয় জগত থেকে সম্প্রতিই নিজেকে সড়িয়ে নিলেন জাইরা ওয়াসিম। ধর্মের দোহাই দিয়েই এক প্রকার পাশ কাটিয়ে গেলে সব প্রশ্ন। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের চর্চার মুখে পড়তে হয় এই তরুন অভিনেত্রীকে। পাঁচ বছর আগে দঙ্গল ছবি দিয়ে তার বলিউডে হাতে খড়ি। কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়ার পর যখন ক্রমাগত খবরের শিরোনামে উঠে এলো জাইরা ওয়াসিমের নাম, একের পর এক তোপের মুখে পরেো যখন নিজের মতে অনড় থাকলেন নায়িকা, তখনই আবার নয়া জল্পনা জাইরাকে ঘিরে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বড় পর্দা থেকে বিদায় নিলেও ছোট পর্দায় থাকতে পারেন জাইরা। তবে তা অভিনয় নয়, কারণ তিনি প্রথমেই প্রকাশ্যে জিনেয় দিয়েছিলেন তার ধর্ম, তার ইশ্বর তাকে অভিনয় করার জন্য সায় দেয় না। ফলেই নিজের সিদ্ধান্তে খুশি নন তিনি। একপ্রকার লাইট-ক্যামেরা অ্যাকশনের জার্নি শেষ করলেন জাইরা।

এবার নয়া খবরে পুনরায় উঠে এলো জাইরার নাম। ছোট পর্দায় দেখা মিলতে পারে এই তনয়ার সঙ্গে। এখনও প্রকাশ্যে আসেনি বিগ বস-এর অতিথি তালিকা। কিন্তু সেই তালিকায় নাকি থাকতে পারে জাইরার নাম। এমনটাই খবর এখন শোনা যাচ্ছে বিটাউনে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা জাইরার উক্তিতে স্পষ্ট ছিল যে তিনি অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কিন্তু বিগ বস রিয়ালিটি শো, সেখানে অভিনয় নয়, তাই তার থাকার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।