Adani Ports: ৩০ বছর মেয়াদী এই কনসেশন বা পরিচালনা চুক্তির আওতায় প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে বাস্তবায়িত হবে বলে জানিয়েছে আদানি গ্রুপ। গভীর ড্রাফট-যুক্ত বার্থ এবং বিশাল আকারের সংরক্ষণ পরিকাঠামোসহ CQ-I ও CQ-II বার্থগুলিরও উন্নয়ন ঘটাবে এপিএসইজেড (APSEZ) অত্যাধুনিক যান্ত্রিক কার্গো হ্যান্ডলিং ব্যবস্থা।
Adani Ports: পারাদ্বীপে ১৮ এমএমটি (MMT) ক্ষমতার নতুন দুটি 'ড্রাই বাল্ক বার্থ' এবার এল আদানিগোষ্ঠীর হাতে (Adani Ports)। সেই সুবাদেই পূর্ব ভারতে নিজেদের বিজনেস অপারেশনস আরও শক্তিশালী করল এই সংস্থাটি। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সম্প্রসারণ APSEZ-এর জন্য। ভারতের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল সমন্বিত পরিবহন প্রদানকারী প্রতিষ্ঠান 'এপিএসইজেড' (APSEZ) সর্বোচ্চ দরদাতা হিসেবে ওড়িশার পারাদ্বীপ বন্দরের দুটি 'ড্রাই বাল্ক বার্থ' (dry bulk berths) উন্নতি এবং পরিচালনার জন্য 'লেটার অফ অ্যাওয়ার্ড' (LoA) আদায় করে নিয়েছে। এর ফলে, ১ কোটি ৮০ লক্ষ মেট্রিক টন (১৮ এমএমটি) নতুন সক্ষমতা যুক্ত হওয়ায় এপিএসইজেড-এর মোট সক্ষমতা বেড়ে ৬৭ কোটি ১০ লক্ষ মেট্রিক টন (৬৭১ এমএমটিপিএ)-এ উন্নীত হল। যা ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন টন কার্গো পরিবহনের লক্ষ্যমাত্রা অর্জনের পথে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে আবে বলেই মনে করছেন আধিকারিকরা (Adani Ports and SEZ)।
SIP Investment: চার হাজার টাকা জমিয়ে কীভাবে হবেন কোটিপতি? বিনিয়োগের সেরা উপায়
পারাদ্বীপ বন্দরে ১৮ এমএমটি ক্ষমতাসম্পন্ন নতুন 'ড্রাই বাল্ক বার্থ' এবার আদানি গোষ্ঠীর হাতে
৩০ বছর মেয়াদী এই কনসেশন বা পরিচালনা চুক্তির আওতায় প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে বাস্তবায়িত হবে বলে জানিয়েছে আদানি গ্রুপ। গভীর ড্রাফট-যুক্ত বার্থ এবং বিশাল আকারের সংরক্ষণ পরিকাঠামোসহ CQ-I ও CQ-II বার্থগুলিরও উন্নয়ন ঘটাবে এপিএসইজেড (APSEZ) অত্যাধুনিক যান্ত্রিক কার্গো হ্যান্ডলিং ব্যবস্থা। এই প্রসঙ্গে এপিএসইজেড-এর হোল-টাইম ডিরেক্টর এবং সিইও অশ্বিনী গুপ্তা জানিয়েছেন, "পারাদ্বীপের এই চুক্তিটি ভারতের পূর্ব উপকূলে এপিএসইজেড-এর অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও খনিজ-সমৃদ্ধ পশ্চাদভূমি বা হিন্টারল্যান্ডে আমাদের প্রবেশাধিকারকে সম্প্রসারিত করবে। পারাদ্বীপ যুক্ত হওয়ার ফলে, ভারতের ১১,০০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা জুড়ে এপিএসইজেড-এর বন্দর এবং টার্মিনালের নেটওয়ার্ক ১৬টিতে উন্নীত হল। যার মাধ্যমে দেশের সবচেয়ে বিস্তৃত পরিবহন পরিকাঠামো প্ল্যাটফর্ম ব্যবহার করে সমন্বিত বন্দর, লজিস্টিকস এবং সামুদ্রিক সেবা প্রদানের সক্ষমতা আরও জোরদার হবে।"
SIP Huge Returns: প্রতিদিন ১০০ টাকা করে জমিয়েই হতে পারেন কোটিপতি? বিনিয়োগের বিরাট খবর
পূর্ব ভারতে ব্যবসা বৃদ্ধি
বড় বড় ইস্পাত কারখানার মাঝে খনিজ-সমৃদ্ধ এক পশ্চাৎভূমিতে অবস্থিত পারাদ্বীপ বন্দরটি হল, ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রধান বন্দর এবং বিপুল পরিমাণ পণ্য (বাল্ক কার্গো) পরিবহনের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। পারাদ্বীপ টার্মিনালটি কয়লা, চুনাপাথর এবং অন্যান্য শুষ্ক ও বিপুল পরিমাণ পণ্য (ড্রাই বাল্ক কমোডিটি) হ্যান্ডেল করার ক্ষেত্রে APSEZ-এর সক্ষমতা বৃদ্ধি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে, এটি পূর্ব ও মধ্য ভারতের প্রধান শিল্প এবং উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে সংস্থার কার্যক্রমের পরিধিও প্রসারিত করবে। পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ভারতের পূর্ব উপকূলের বন্দরগুলিতে যে অত্যধিক ব্যবহারের চাপ তৈরি হয়েছে, এই বাড়তি সক্ষমতা সেই পরিস্থিতিরও অনেকটা মোকাবিলা করবে। পাশাপাশি ইস্পাত শিল্পের সম্প্রসারণ এবং দেশীয় কয়লা ব্যবহারের বিষয়ে সরকারের উদ্যোগের জেরে এই প্রকল্পটি আঞ্চলিক সক্ষমতার সীমাবদ্ধতাকে দূর করে শিল্পের প্রয়োজনীয় প্রবৃদ্ধিকেও ত্বরান্বিত করবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।