MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • AI Payment Gateway: এবার হবে AI দিয়ে UPI পেমেন্ট? Google Pay, PhonePe-কে টেক্কা দিতে পারে ChatGPT!

AI Payment Gateway: এবার হবে AI দিয়ে UPI পেমেন্ট? Google Pay, PhonePe-কে টেক্কা দিতে পারে ChatGPT!

AI Payment Gateway: এবার ChatGPT-র মাধ্যমে UPI পেমেন্ট করা যাবে! এছাড়াও, পিন ছাড়াই বায়োমেট্রিক পেমেন্টের সুবিধা হতে চলেছে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Oct 12 2025, 04:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
এই নতুন ফিচারটি চালু করেছে
Image Credit : Gemini

এই নতুন ফিচারটি চালু করেছে

ইউপিআই লেনদেনের জন্য শুধুমাত্র Google Pay, PhonePe বা Paytm-এর মতো অ্যাপের উপর নির্ভরতার দিন এবার শেষ হতে চলেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একটি বড় পদক্ষেপ নিয়েছে। শীঘ্রই আপনি ChatGPT-র মতো AI প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি UPI পেমেন্ট করতে পারবেন। NPCI, Razorpay এবং OpenAI-এর সাথে যৌথভাবে মুম্বইয়ের গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ (GFF 2025) এই নতুন ফিচারটি চালু করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে?
Image Credit : social media

পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে?

Google এবং Perplexity-র AI-ভিত্তিক পেমেন্ট সিস্টেমের মতোই, ChatGPT-ও এই নতুন ফিচারটি চালু করতে চলেছে। Razorpay নিশ্চিত করেছে যে, এই UPI ফিচারটি বর্তমানে প্রাইভেট বিটা টেস্টিং-এ রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ChatGPT ইন্টারফেস না ছেড়েই AI এজেন্টের মাধ্যমে লেনদেন করতে বা টাকা পাঠাতে পারবেন। এটি পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে। এই ফিচারটি UPI-এর নতুন 'রিজার্ভ পে' (Reserve Pay) বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।

Related Articles

Related image1
বদলে গেলো UPI এর নিয়ম, এবার আপনি এত লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন
Related image2
আজ থেকে বদল আসছে UPI লেনদেনের নিয়মে, এই কাজ না করলে পড়তে পারেন বিপদে
34
BigBasket এবং টেলিকম অপারেটর Vodafone Idea প্রথম প্ল্যাটফর্ম হিসেবে
Image Credit : our own

BigBasket এবং টেলিকম অপারেটর Vodafone Idea প্রথম প্ল্যাটফর্ম হিসেবে

এই পাইলট প্রোজেক্টের জন্য Axis Bank এবং Airtel Payments Bank ব্যাঙ্কিং পার্টনার হিসেবে কাজ করছে। Tata গ্রুপের BigBasket এবং টেলিকম অপারেটর Vodafone Idea প্রথম প্ল্যাটফর্ম হিসেবে ChatGPT-র মাধ্যমে UPI পেমেন্ট চালু করবে। Razorpay-এর সহ-প্রতিষ্ঠাতা হর্ষিল মাথুর জানিয়েছেন, "এই AI-ভিত্তিক পেমেন্ট সিস্টেম শীঘ্রই ChatGPT-র মতো AI টুলে যুক্ত করা হবে।"

44
Paytm-এর মতো পেমেন্ট প্ল্যাটফর্মে পাওয়া যাবে
Image Credit : our own

Paytm-এর মতো পেমেন্ট প্ল্যাটফর্মে পাওয়া যাবে

NPCI আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করেছে। UPI ব্যবহারকারীদের জন্য শীঘ্রই বায়োমেট্রিক পেমেন্ট সুবিধা চালু করা হবে। ফলে, তার মাধ্যমে ব্যবহারকারীরা পিনের পরিবর্তে মুখ (Face) বা আঙুলের ছাপ (Fingerprint) ব্যবহার করে লেনদেনকে অ্যাপ্রুভ করতে পারবেন। এটি UPI-কে আরও সহজ ও সুরক্ষিত করে তুলবে। স্মার্টগ্লাসের মাধ্যমেও UPI লেনদেনের সুবিধা শীঘ্রই আসছে। এই বায়োমেট্রিক ফিচারটি Google Pay, PhonePe এবং Paytm-এর মতো পেমেন্ট প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI New Rules: এবার ১৫,০০০ টাকার বেশি পেমেন্টে OTP লাগবে? অটো ডেবিটের নতুন নিয়ম জানুন
Recommended image2
Pension Scheme: প্রতিদিন মাত্র ২ টাকা করে জমালে ৬০ বছর পর, মাসে পাবেন ৩০০০ টাকা পেনশন?
Recommended image3
RBI Penalty: গয়না বন্ধক রেখেছেন? সাবধান! এই জনপ্রিয় সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করল RBI, জানুন কারণ
Recommended image4
Stock Market Closing: সেনসেক্স পড়ল ১৬০ পয়েন্ট! নিফটি নামল ২৩,৬৫০-এর নিচে! শেয়ার বাজার শেষ করল লাল দাগে
Recommended image5
Blinkit Eggs: পচা-রাবারের মতো ডিম বিক্রির অভিযোগ, ব্লিঙ্কিট কে নোটিস পাঠাল FSSAI
Related Stories
Recommended image1
বদলে গেলো UPI এর নিয়ম, এবার আপনি এত লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন
Recommended image2
আজ থেকে বদল আসছে UPI লেনদেনের নিয়মে, এই কাজ না করলে পড়তে পারেন বিপদে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved