MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Business News
  • Other Business
  • Mutual Fund: মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেবির নতুন নিয়ম! কমবে খরচ, বাড়বে লাভ?

Mutual Fund: মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেবির নতুন নিয়ম! কমবে খরচ, বাড়বে লাভ?

Mutual Fund: শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি এবার মিউচুয়াল ফান্ড এবং স্টক ব্রোকারদের জন্য নিয়মে বড় পরিবর্তন ঘোষণা করেছে। যার প্রধান লক্ষ্য হল, আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করা।

2 Min read
Author : Subhankar Das
Published : Dec 19 2025, 04:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
মিউচুয়াল ফান্ড এবং স্টক ব্রোকারদের জন্য নিয়মে বড় পরিবর্তন
Image Credit : Google

মিউচুয়াল ফান্ড এবং স্টক ব্রোকারদের জন্য নিয়মে বড় পরিবর্তন

মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি এবার মিউচুয়াল ফান্ড এবং স্টক ব্রোকারদের জন্য নিয়মে বড় পরিবর্তন ঘোষণা করেছে। যার প্রধান লক্ষ্য হল, আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করা। এই পরিবর্তনগুলির প্রধান লক্ষ্য হল, বিনিয়োগকারীদের খরচ কমানো এবং আর্থিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলা। সাধারণ বিনিয়োগকারীদের সঞ্চয় এবং আয়ের উপর এর সরাসরি প্রভাব পড়বে। তাই এই পরিবর্তনগুলি বোঝা খুবই জরুরি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
নতুন বিনিয়োগকারীদের পক্ষে নিয়ম বোঝা অনেকটা সহজ হবে
Image Credit : Twitter

নতুন বিনিয়োগকারীদের পক্ষে নিয়ম বোঝা অনেকটা সহজ হবে

“সেবি (মিউচুয়াল ফান্ড) রেগুলেশনস, ২০২৬” নামে নতুন একটি নিয়ম চালু করা হচ্ছে। এতদিন বিভিন্ন সার্কুলারে থাকা নিয়মগুলিকে এবার একটি আইনি কাঠামোতে একত্রিত করা হচ্ছে। বিনিয়োগকারীদের সুরক্ষার মৌলিক নিয়মগুলি অপরিবর্তিত থাকবে। তবে সেবি জানিয়েছে যে, এগুলি সহজ ভাষায় অনুবাদ করে, সেই তথ্য স্পষ্টভাবে জানানো হবে। ফলে, নতুন বিনিয়োগকারীদের পক্ষে নিয়ম বোঝা অনেকটা সহজ হবে।

Related Articles

Related image1
Now Playing
Mutual Fund Investment: SIP না Lump Sum, কোনটা বেশি লাভজনক? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২০
Related image2
Now Playing
বিনিয়োগের পর ধৈর্য হারালেই বিপদ! দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৭ | Mutual Funds Investment
34
দীর্ঘমেয়াদী আয় বৃদ্ধি
Image Credit : Getty

দীর্ঘমেয়াদী আয় বৃদ্ধি

বিনিয়োগকারীদের সরাসরি সুবিধা দেবে এমন একটি বড় পরিবর্তন হল খরচ সংক্রান্ত। এতদিন যাকে “এক্সপেন্স রেশিও” বলা হত। সেবি এখন সেটিকে “বেস এক্সপেন্স রেশিও” হিসেবে ঘোষণা করেছে। জিএসটি, স্ট্যাম্প ডিউটি এবং লেনদেন করের মতো সরকারি চার্জ আলাদাভাবে দেখানো হবে। ফলে, বিনিয়োগকারীরা পরিষ্কারভাবে জানতে পারবেন যে, বিনিয়োগে কত টাকা এবং কেন খরচ হচ্ছে। বিভিন্ন ফান্ডের ম্যানেজমেন্ট ফি কমানোয় দীর্ঘমেয়াদী আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

44
নিয়োগকারীদের জন্য সরাসরি আর্থিক সুবিধা
Image Credit : Twitter

নিয়োগকারীদের জন্য সরাসরি আর্থিক সুবিধা

অন্যদিকে, শেয়ার বাজারে ব্রোকারেজ চার্জের ঊর্ধ্বসীমা কমানো হয়েছে। তার ফলে, ছোট বিনিয়োগকারীদের ট্রেডিং খরচ অনেকটাই কমবে। আইপিও বিনিয়োগকারীদের জন্য সংক্ষিপ্ত প্রসপেক্টাস চালু করা হচ্ছে। ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার স্থানান্তর দ্রুত করার ব্যবস্থা করা হয়েছে। যা আগে কয়েক মাস সময় লাগত, এখন কয়েক সপ্তাহের মধ্যে তা সম্পন্ন হবে। মোটের উপর, সেবির এই নতুন নিয়মগুলি বিনিয়োগকারীদের জন্য সরাসরি আর্থিক সুবিধা নিয়ে আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: আসছে অষ্টম বেতন কমিশন! সরকারি কর্মীদের বেতন-পেনশনে কী বদল? রইল বিরাট আপডেট
Recommended image2
Adani Ports: মুন্দ্রা বন্দরে এবার খালি কন্টেইনারের জন্য বিশেষ ইয়ার্ড, প্রধান লক্ষ্য হল খরচ কমানো
Recommended image3
Share Market Update: সর্বোচ্চ স্তর থেকে কিছুটা নামল নিফটি, ১৪% বাড়ল নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স
Recommended image4
Gold Price: জন্মাষ্টমীতে দারুণ খবর, কমে গেল সোনার দাম, রইল বিভিন্ন শহরের সোনার রেট
Recommended image5
ইন্টারনেট ছাড়াই কিপ্যাড ফোনে হবে PhonePe পেমেন্ট! ৫ টাকার চা থেকে বড় লেনদেন, এল UPI 123Pay
Related Stories
Recommended image1
Now Playing
Mutual Fund Investment: SIP না Lump Sum, কোনটা বেশি লাভজনক? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২০
Recommended image2
Now Playing
বিনিয়োগের পর ধৈর্য হারালেই বিপদ! দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী পর্ব-২৭ | Mutual Funds Investment
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved