MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • Hybrid ATM: খুচরো সমস্যা মেটাবে এটিএম! টাকা তুলতে গেলে বের হবে ১০-২০- ৫০ টাকার নোট

Hybrid ATM: খুচরো সমস্যা মেটাবে এটিএম! টাকা তুলতে গেলে বের হবে ১০-২০- ৫০ টাকার নোট

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কেন্দ্রের মোদী সরকারের বড় সিদ্ধান্ত। বাজারের খুচরো সমস্যার সমাধান করতে মুশকিল আসান করবে আরবিআই। এবার নাকি এটিএম থেকেই বের হবে ১০, ২০, ৫০ টাকার নোট। কবে চালু হবে নিয়ম, জেনে নিন

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 29 2026, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
খুচরো সমস্যায় জেরবার বাজার
Image Credit : Getty

খুচরো সমস্যায় জেরবার বাজার

দোকানে কেনাকাটা বা বাসে ভাড়া দিতে গিয়ে খুচরো টাকা না পাওয়ার ভোগান্তি এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে আরবিআই (Reserve Bank of India)।

29
এটিএম থেকে বড় টাকার নোট
Image Credit : Asianet News

এটিএম থেকে বড় টাকার নোট

এটিএম থেকে টাকা তুললে অধিকাংশ ক্ষেত্রেই হাতে আসছে ৫০০ টাকার নোট, অথচ বাজারে ৫০ বা ১০০ টাকার খুচরো জোগাড় করাই দুষ্কর। এমনকি ১০০ ও ২০০ টাকার নোটও অনেক সময় মিলছে না। ইউপিআই ও ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়লেও বাস্তব জীবনে খুচরো টাকার প্রয়োজন এখনও কমেনি, আর সেই কারণেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বারবার সমস্যায় পড়ছেন।

Related Articles

Related image1
ATM Transaction Rules: সতর্ক হোন এখনই! এটিএম চার্জে আসছে পরিবর্তন, রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম
Related image2
খারাপ খবর গ্রাহকদের জন্য ! ATM থেকে টাকা তোলা থেকে ব্যালেন্স চেক- সবেতেই বাড়ল চার্জ
39
খুচরোর সমস্যা মেটাতে এবার বড় পদক্ষেপের পথে RBI
Image Credit : Getty

খুচরোর সমস্যা মেটাতে এবার বড় পদক্ষেপের পথে RBI

এই পরিস্থিতির সমাধান খুঁজতেই এ বার বিশেষ উদ্যোগের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক। ছোট অর্থমূল্যের নোট সহজে মানুষের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন ধরনের এটিএম চালুর পরিকল্পনা করা হচ্ছে।

49
হাইব্রিড এটিএম
Image Credit : Google

হাইব্রিড এটিএম

এই এটিএমগুলিকে বলা হচ্ছে ‘হাইব্রিড এটিএম’। এই ব্যবস্থায় ১০, ২০ ও ৫০ টাকার নোট সরাসরি এটিএম থেকেই তোলা যাবে। ফলে খুচরো পেতে আর দোকানদার বা পথচলতি মানুষের উপর নির্ভর করতে হবে না বলে মনে করা হচ্ছে।

59
কীভাবে কাজ করবে হাইব্রিড এটিএম
Image Credit : Asianet News

কীভাবে কাজ করবে হাইব্রিড এটিএম

এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ভাবনা রয়েছে এই হাইব্রিড এটিএমে। শুধু টাকা তোলাই নয়, বড় নোট ভাঙার সুবিধাও থাকবে এই মেশিনে। অর্থাৎ গ্রাহক যদি ৫০০ বা বড় অঙ্কের নোট এটিএমে জমা দেন, তা হলে সেই টাকাই খুচরো নোটে ভেঙে এটিএম থেকে ফেরত পাওয়ার সুযোগ থাকবে। একই মেশিন থেকে ছোট নোট পাওয়া এবং টাকা খুচরো করার সুবিধা মিললে দেশজুড়ে খুচরো সংক্রান্ত সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী নীতিনির্ধারকেরা।

69
হাইব্রিড এটিএমের কাজ
Image Credit : Asianet News

হাইব্রিড এটিএমের কাজ

রিজার্ভ ব্যাঙ্ক সূত্র উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই হাইব্রিড এটিএম প্রকল্পের পাইলট কাজ ইতিমধ্যেই মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে। পাইলট প্রোজেক্ট সফল হলে ধাপে ধাপে দেশের বিভিন্ন প্রান্তে এই এটিএম বসানো হবে।

79
কোথায় বসবে হাইব্রিড এটিএম
Image Credit : Asianet News

কোথায় বসবে হাইব্রিড এটিএম

প্রথম পর্যায়ে বড় শহরের জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বাণিজ্যিক কেন্দ্রগুলির আশপাশে এই এটিএম স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরে গ্রাম ও মফস্বল এলাকাতেও তা ছড়িয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে।

89
কেন হাইব্রিড এটিএম
Image Credit : Asianet News

কেন হাইব্রিড এটিএম

আরবিআই সূত্রের আরও দাবি, বর্তমানে দেশে চলতি নগদের বড় অংশই ৫০০ টাকার নোটে ভরা। তুলনায় ১০০ ও ২০০ টাকার নোটের সংখ্যা কম, আর ১০, ২০ ও ৫০ টাকার নোটের পরিমাণ অত্যন্ত নগণ্য।

99
আরবিআইয়ের সিদ্ধান্ত
Image Credit : our own

আরবিআইয়ের সিদ্ধান্ত

এই ভারসাম্য ঠিক করতেই ভবিষ্যতে ছোট মূল্যমানের নোট ছাপানোর পরিমাণ বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, হাইব্রিড এটিএম চালু হলে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন অনেকটাই স্বস্তিদায়ক হবে বলেই মনে করা হচ্ছে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
ব্যবসার খবর
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate Today: এই মুহূর্তে সোনার দাম কোথায় দাঁড়িয়ে? বড় আপডেট, জানুন বিস্তারিত
Recommended image2
Petrol and Diesel Price: আপনার শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম কত?
Recommended image3
Air India Price Hike: টিকিটের দাম বৃদ্ধি! এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইটে এবার বসতে চলেছে ফুয়েল সারচার্জ
Recommended image4
ATM Notes Withdrawal: এটিএমে গেলেই মিলবে ১০, ২০, ৫০ টাকার নোট? খুচরো নিয়ে কোনও চিন্তা নেই
Recommended image5
Stock Market Update: চরম বিপর্যয়! সেনসেক্স কমলো ৪১০ পয়েন্ট এবং নিফটি ২৪,১৫০-এর নিচে, কোন কোন শেয়ারে নজর রাখবেন?
Related Stories
Recommended image1
ATM Transaction Rules: সতর্ক হোন এখনই! এটিএম চার্জে আসছে পরিবর্তন, রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম
Recommended image2
খারাপ খবর গ্রাহকদের জন্য ! ATM থেকে টাকা তোলা থেকে ব্যালেন্স চেক- সবেতেই বাড়ল চার্জ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved