Paytm AI News: ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। এবার পেমেন্ট, ট্রানজ্যাকশন এবং অন্যান্য তথ্য পাওয়া আরও সহজ হয়ে গেল। Anthropic Claude-এর সঙ্গে হাত মিলিয়েছে পেটিএম, যার ফলে ব্যবসায়ীরা এখন থেকে AI ব্যবহার করে সহজেই পেমেন্টের সব ডেটা অ্যাক্সেস করতে পারবেন।

Paytm AI News: ভারতে UPI ট্রানজ্যাকশনের দুনিয়ায় Paytm একটা বড় নাম। ডিজিটাল পেমেন্টের এই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে। এবার তারা Anthropic Claude-এর সঙ্গে হাত মিলিয়েছে। এর ফলে Paytm পেমেন্ট গেটওয়ে ব্যবহারকারী ব্যবসায়ীরা খুব সহজেই পেমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

AI দিয়ে পেমেন্টের তথ্য পাওয়া আরও সহজ

Paytm Payments Services Limited (PPSL) তাদের Paytm পেমেন্ট গেটওয়েকে MCP Connector-এর মাধ্যমে Anthropic Claude-এর সঙ্গে যুক্ত করেছে। এর ফলে ব্যবসায়ীরা এখন থেকে AI প্রম্পট ব্যবহার করে খুব সহজে এবং সুরক্ষিতভাবে লেনদেন, পেমেন্ট লিঙ্ক, রিফান্ড, সেটলমেন্ট, সাবস্ক্রিপশন, অর্ডারের স্ট্যাটাস এবং অন্যান্য জরুরি তথ্য জানতে পারবেন।

AI কীভাবে Paytm ব্যবহারকে সহজ করবে?

আগে এই সব তথ্য পাওয়ার জন্য ব্যবসায়ীদের একাধিক ড্যাশবোর্ড, রিপোর্ট বা API ঘেঁটে দেখতে হতো। কিন্তু এখন থেকে ব্যবসায়ী, ফিনান্স টিম, কাস্টমার সাপোর্ট টিম এবং ডেভেলপাররা চ্যাট করার মতো করেই AI ইন্টারফেসে প্রশ্ন করে প্রয়োজনীয় পেমেন্টের বিবরণ পেয়ে যাবেন। এর ফলে একদিকে যেমন ম্যানুয়াল কাজের চাপ কমবে, তেমনই তথ্য পাওয়ার জন্য বারবার ফলো-আপ করার প্রয়োজনও থাকবে না। এমনকি, পেমেন্ট মেলানোর (Reconciliation) প্রক্রিয়াও অনেক দ্রুত শেষ করা যাবে।

কতটা সুরক্ষিত এই নতুন ফিচার?

এই ইন্টিগ্রেশনটি Model Context Protocol (MCP) স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে তৈরি। তাই Claude এবং Paytm পেমেন্ট গেটওয়ের API-এর মধ্যে একটি সুরক্ষিত সংযোগ নিশ্চিত করা হয়েছে। ব্যবসায়ীরা একটি নিরাপদ অথেন্টিকেশন সিস্টেমের মাধ্যমে তাদের মার্চেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। অ্যাকাউন্টের অ্যাক্সেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে মার্চেন্টের হাতেই। শুধুমাত্র সঠিক অনুমতি থাকলেই পেমেন্টের তথ্য শেয়ার করা হবে। পেমেন্ট প্রসেসিং, রিফান্ড এবং সেটলমেন্টের মতো মূল প্রক্রিয়াগুলো আগের মতোই PPSL-এর নির্ভরযোগ্য পরিকাঠামোতেই চলবে।

Paytm জানিয়েছে, AI-এর আসল সুবিধা তখনই পাওয়া যায়, যখন তাকে নিরাপদে আসল ব্যবসায়িক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। এই পার্টনারশিপের মাধ্যমে ব্যবসায়ী, ডেভেলপার এবং বিভিন্ন টিম এখন আরও দ্রুত এবং সুরক্ষিতভাবে পেমেন্টের তথ্য অ্যাক্সেস করতে পারবে।

এই উদ্যোগের ফলে Paytm পেমেন্ট গেটওয়ের একটি সুরক্ষিত AI-ভিত্তিক পরিকাঠামো তৈরির লক্ষ্য আরও মজবুত হলো। এর মাধ্যমে ছোট, মাঝারি ও বড় উদ্যোগপতি এবং ডেভেলপাররা তাদের পেমেন্ট অপারেশন আরও দ্রুত, স্বচ্ছ এবং নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে পারবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।