MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • DA Case Update: হকের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ কী? দু'দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

DA Case Update: হকের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ কী? দু'দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

DA Case Update: পুজোর আগেই কী ঢুকবে সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ? নতুন সরকারের আমলেও অব্যাহত ডিএ টানাপোড়েন। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। কী বলছে আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 07 2026, 09:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মহার্ঘ ভাতা নিয়ে নতুন ঘোষণা
Image Credit : Asianet News

মহার্ঘ ভাতা নিয়ে নতুন ঘোষণা

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় শীর্ষ আদালত গঠিত মনিটরিং কমিটিকে সংশ্লিষ্ট সব পক্ষকে দু'দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ১৮ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি। সে দিন রাজ্যের অবস্থান, আবেদন এবং ডিএ সমস্যার ভবিষ্যৎ বিবেচনা করবে শীর্ষ আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ডিএ সংক্রান্ত মূল মামলায় কী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট?
Image Credit : Asianet News

ডিএ সংক্রান্ত মূল মামলায় কী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট?

ডিএ সংক্রান্ত মূল মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ মোট ১১ হাজার ৯৮৩ কোটি টাকা রাজ্য সরকারকে পুরোটাই মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ যত দ্রুত সম্ভব মেটানোর নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত। বাকি ৭৫ শতাংশ সরকারের উপর বাড়তি চাপ না বাড়িয়ে কী ভাবে, কত কিস্তিতে মেটানো হবে, তা বিবেচনা করার জন্য একটি মনিটরিং কমিটি গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Related Articles

Related image1
Suvendu Adhikari On Annapurna Bhandar: ১৭ অগাস্ট থেকেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট মুখ্যমন্ত্রীর
Related image2
Mamata Banerjee Case: ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা, হাইকোর্টে পিছিয়ে গেল শুনানি
36
সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ কত দূর?
Image Credit : stockPhoto

সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ কত দূর?

সেই কমিটি সম্প্রতি আদালতে তাদের বক্তব্য জানিয়েছে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও পর্যন্ত কতটা মানা হয়েছে, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ কত দূর এগিয়েছে, বকেয়া ডিএ-এর কতটা মেটানো হয়েছে, কতটা বাকি আছে, বাকি অংশ কী ভাবে মেটানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার, সব তথ্যই রিপোর্টে উল্লেখ করে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে দু’দিনের মধ্যে ডিজিটাল আকারে রিপোর্ট কমিটিকে দিতে নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ।

46
সরকারি কর্মচারীদের কত শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার?
Image Credit : Asianet News

সরকারি কর্মচারীদের কত শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার?

রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেই বিজেপি সরকার জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটানো হবে। সেই মতো সুপ্রিম কোর্টে একটি স্টেটাস রিপোর্ট দিয়ে রাজ্য জানায়, বিপুল আর্থিক বোঝার কারণে ১০০ শতাংশ ডিএ দেওয়া সম্ভব হবে না। বকেয়া ডিএ-র ৮৫ শতাংশ মেটাতে চায় তারা। আদালত সেই অনুমতি দিক এবং বাকি ১৫ শতাংশ ছাড় দেওয়া হোক।

56
বকেয়া ৮৫ শতাংশ ডিএ ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু
Image Credit : stockPhoto

বকেয়া ৮৫ শতাংশ ডিএ ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু

বকেয়া ৮৫ শতাংশ ডিএ ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। মোট চার কিস্তিতে ২০২৮ সালের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের। প্রথম কিস্তিতে বকেয়া ডিএ-এর ৭ হাজার ৭৭১ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তি ২০২৭ সালের জানুয়ারি মাসে, তৃতীয় কিস্তি জুলাই মাসে এবং ২০২৮ সালের জানুয়ারি মাসে চতুর্থ কিস্তি দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৬০ শতাংশ হারে ডিএ পান। রাজ্য সরকার সাম্প্রতিক বাজেটে ডিএ-এর পূর্বনির্ধারিত হার ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অগাস্ট মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তারপরও কেন্দ্রের সঙ্গে এখনও ২২ শতাংশের ফারাক রয়েছে।

66
আদালতে বকেয়া ডিএ মামলা
Image Credit : Pixabay

আদালতে বকেয়া ডিএ মামলা

বৃহস্পতিবার মামলার শুনানিতে সরকারি কর্মচারীদের একটি সংগঠনের আইনজীবী মেনোকা গুরুস্বামী আদালতকে জানান, এখনও তাঁর মক্কেলরা বকেয়া ডিএ-এর একটা টাকাও পাননি। মনিটরিং কমিটি রাজ্য এবং মামলাকারী সরকারি সংগঠনগুলির বক্তব্য শোনার পর বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রর ডিভিশন বেঞ্চ জানায় পরবর্তী শুনানিতে রাজ্যের অবস্থান এবং আবেদন বিবেচনা করে দেখা হবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
শুভেন্দু অধিকারী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Crime: খাস কলকাতায় নাবালিকার সন্তান প্রসব! ন’মাসের যৌন নিগ্রহের অভিযোগে এন্টালিতে গ্রেফতার যুবক
Recommended image2
Municipal Elections: কালীপুজোর পরই পুরভোটের প্রস্তুতি, নভেম্বরে ভোটের সম্ভাবনা
Recommended image3
Kham Symbol:প্রতীক বিভ্রাটে বেকায়দায় কমিশন! 'ন্যায্য আচরণ করুন', কড়া বার্তা বিচারপতির
Recommended image4
Now Playing
TMC on Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে বাংলায় ফের নির্বাচন করতে হবে...' কুণালের 'আজব' দাবিতে তোলপাড়!
Recommended image5
'মিলনকে লড়তে দিন... বাকিটা মামলার ভাগ্য', জামিন মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের
Related Stories
Recommended image1
Suvendu Adhikari On Annapurna Bhandar: ১৭ অগাস্ট থেকেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট মুখ্যমন্ত্রীর
Recommended image2
Mamata Banerjee Case: ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা, হাইকোর্টে পিছিয়ে গেল শুনানি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved