MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Pension Scheme: প্রতিদিন মাত্র ২ টাকা করে জমালে ৬০ বছর পর, মাসে পাবেন ৩০০০ টাকা পেনশন?

Pension Scheme: প্রতিদিন মাত্র ২ টাকা করে জমালে ৬০ বছর পর, মাসে পাবেন ৩০০০ টাকা পেনশন?

Pension Scheme: কেন্দ্রীয় সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। সেগুলির মধ্যে অন্যতম হল,. প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। 

2 Min read
Author : Subhankar Das
Published : May 16 2026, 07:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
২০১৯ সালে শুরু হয় এই কেন্দ্রীয় স্কিম
Image Credit : Getty

২০১৯ সালে শুরু হয় এই কেন্দ্রীয় স্কিম

অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে, এই স্কিমটি চালু করে। ৬০ বছর বয়স হয়ে গেলে উপভোক্তারা প্রতি মাসে ন্যূনতম ৩,০০০ টাকা করে পেনশন পান। এই স্কিমটি দিনমজুর এবং অসংগঠিত ক্ষেত্রে কাজ করা মানুষদের জন্য খুবই উপকারী। এই প্রকল্পের মাধ্যমে বার্ধক্যে প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
এখনও পর্যন্ত ৪৬ লক্ষের বেশি মানুষ নাম লিখিয়েছেন এই স্কিমে
Image Credit : Getty

এখনও পর্যন্ত ৪৬ লক্ষের বেশি মানুষ নাম লিখিয়েছেন এই স্কিমে

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৫ নভেম্বর পর্যন্ত, এই স্কিমে প্রায় ৪৫.৭৭ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের কর্মী নাম লিখিয়েছেন। এর থেকেই বোঝা যায় যে, সারা দেশে এই স্কিমটি কতটা জনপ্রিয়তা পেয়েছে।

Related Articles

Related image1
অটল পেনশন যোজনা: ৭ টাকা জমিয়ে মাসে ৫০০০ টাকা পেনশন পান, জেনে নিন এই দুর্দান্ত স্কিমের কথা
Related image2
Unified Pension Scheme: পেনশনের এই নয়া স্কিম কর্মীদের জন্য কতটা সুবিধাজনক! কেন এর প্রয়োজন
35
দিনে ২ টাকা জমিয়ে মাসে ৩,০০০ টাকা পেনশন?
Image Credit : Gemini AI

দিনে ২ টাকা জমিয়ে মাসে ৩,০০০ টাকা পেনশন?

এই স্কিমে সামান্য টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পাওয়া যায়। কেউ যদি দিনে মাত্র ২ টাকাও জমান, তাহলেও এই স্কিমের অংশ হতে পারেন। ১৮ বছর বয়স হলে মাসে ৫৫ টাকা জমা দিতে হবে। ১৯ বছর বয়সীদের জন্য মাসে ১০০ টাকা এবং ৪০ বছর বয়সীদের জন্য মাসে ২০০ টাকা জমা দিতে হয়। আবেদনকারীর বয়সের উপর নির্ভর করে টাকার পরিমাণ বদলায়।
45
আবেদনকারীর মৃত্যুতে পরিবারের জন্য বিশেষ সুবিধা
Image Credit : Getty

আবেদনকারীর মৃত্যুতে পরিবারের জন্য বিশেষ সুবিধা

এই স্কিমের আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। পেনশন পাওয়ার আগেই যদি উপভোক্তার মৃত্যু হয়, তবে তাঁর স্ত্রী বা স্বামী পেনশনের ৫০ শতাংশ টাকা পাবেন। ফলে, পরিবারও কিছুটা আর্থিক নিরাপত্তা পায়।

55
কারা পাবেন এই সরকারি স্কিমের সুবিধা?
Image Credit : Getty

কারা পাবেন এই সরকারি স্কিমের সুবিধা?

এই স্কিমটি মূলত অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের জন্য তৈরি। যেমন  দিনমজুর, ড্রাইভার, পরিচারিকা, মুচি, দর্জি, অটো ও রিকশা চালক এবং ছোট ব্যবসার কর্মীরা এর সুবিধা নিতে পারেন। সরকারি হিসেব অনুযায়ী, দেশে প্রায় ৪২ কোটি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। বৃদ্ধ বয়সে তাঁদের আর্থিক সুরক্ষা দেওয়াই এই স্কিমের প্রধান উদ্দেশ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethanol Stove: স্বস্তির খবর! এলপিজি-র বিকল্প হিসেবে আসছে ইথানল স্টোভ, কেন্দ্রের বড় পদক্ষেপ
Recommended image2
Bank Account: নতুন নম্বর নিয়েছেন? ব্যাঙ্কে না গিয়েও ২ মিনিটে আপডেট করুন, জানুন ৩টি সহজ উপায়
Recommended image3
যুবশক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডার নয়, কেন্দ্রের এই প্রকল্পে জুনেই পাবেন ২০০০ টাকা! কীভাবে আবেদন?
Recommended image4
Gold Price Today Kolkata: সপ্তাহের প্রথমেই অনেকটা কমলো সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?
Recommended image5
Share Market Today: সোমবার ভারতীয় শেয়ার বাজারে উত্থান, মুখে হাসি বিনিয়োগকারীদের
Related Stories
Recommended image1
অটল পেনশন যোজনা: ৭ টাকা জমিয়ে মাসে ৫০০০ টাকা পেনশন পান, জেনে নিন এই দুর্দান্ত স্কিমের কথা
Recommended image2
Unified Pension Scheme: পেনশনের এই নয়া স্কিম কর্মীদের জন্য কতটা সুবিধাজনক! কেন এর প্রয়োজন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved