- Home
- Business News
- Post Office Scheme: মাসে ১৭ হাজার টাকা আয়! সরকারের এই স্কিমে টাকা রাখলে সুদ বাম্পার
Post Office Scheme: মাসে ১৭ হাজার টাকা আয়! সরকারের এই স্কিমে টাকা রাখলে সুদ বাম্পার
Post Office Scheme: আপনি কি টাকা জমানোর জন্য একটি নিরাপদ জায়গা খুঁজছেন? তাহলে এই সরকারি স্কিমটি আপনার জন্য সেরা হতে পারে। এখানে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি, মিলবে মোটা অঙ্কের সুদ। আর প্রতি মাসে আয়ের সুযোগ। জানুন আরও বিশদে।।
16

Image Credit : Gemini AI
সরকারের সুরক্ষিত স্কিম
অনেকেইন অর্থ সঞ্চয়ের জন্য নানা জায়গায় টাকা জমান। কিন্তু পোস্ট অফিসের এই স্কীমে টাকা রাখলে এটি একটি জিরো-রিস্ক বিনিয়োগ। অর্থাৎ, এখানে আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত। ভারত সরকার নিজেই এর সুরক্ষার গ্যারান্টি দেয়। তাই নিশ্চিন্তে টাকা রাখতে পারেন।
Add Asianetnews Bangla as a Preferred Source

26
Image Credit : Asianet News
বিনিয়োগে কর ছাড়ের সুবিধা
ভারত সরকারের পোস্ট অফিসে এই স্কিমে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই বিনিয়োগে কর ছাড়ের সুবিধাও রয়েছে। বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন।
36
Image Credit : Asianet News
প্রতি মাসে আয় হবে ১৭ হাজার
এটি পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)। নিরাপদ বিনিয়োগ এবং ভালো রিটার্নের জন্য এই স্কিমটি খুবই লাভজনক। এতে বিনিয়োগ করে প্রতি মাসে ১৭,০০০ টাকা বা তার বেশিও আয় করা সম্ভব।
46
Image Credit : ChatGPT
পাঁচ বছরের মেয়াদী আমানত
এই যোজনার মেয়াদ পাঁচ বছরের জন্য রাখা হয়েছে। পুরো পাঁচ বছর বিনিয়োগ করার পরেই আপনি এই স্কিমের সম্পূর্ণ সুবিধা পাবেন।
56
Image Credit : AI
বিনিয়োগ বন্ধ করলে জরিমানা
এই সরকারি স্কিমে প্রতি তিন মাস অন্তর সুদ দেওয়ার নিয়ম রয়েছে। যদি কোনও বিনিয়োগকারী পাঁচ বছরের মেয়াদ পূর্ণ না করেন, অর্থাৎ তার আগে টাকা তুলে নেন, তাহলে লোকসান হতে পারে। নিয়ম অনুযায়ী, বিনিয়োগকারীকে জরিমানাও দিতে হবে।
66
Image Credit : India post
কীভাবে প্রতি মাসে ১৭ হাজার টাকা পাওয়া যাবে?
এই স্কিমে সিঙ্গল অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। তবে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। প্রতি মাসে ১৭,০০০ টাকা পেতে হলে আপনাকে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এর ফলে আপনি প্রতি তিন মাসে ৫১,২৫০ টাকা পাবেন, যা পাঁচ বছর পর্যন্ত মিলবে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Latest Videos

