MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • RBI Penalty: গয়না বন্ধক রেখেছেন? সাবধান! এই জনপ্রিয় সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করল RBI, জানুন কারণ

RBI Penalty: গয়না বন্ধক রেখেছেন? সাবধান! এই জনপ্রিয় সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করল RBI, জানুন কারণ

IIFL ফিন্যান্স লিমিটেডকে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। গয়না বন্ধক রেখে ঋণ নেওয়ার ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

2 Min read
Author : Subhankar Das
Published : May 16 2026, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IIFL ফিন্যান্স লিমিটেডকে জরিমানা
Image Credit : ANI

IIFL ফিন্যান্স লিমিটেডকে জরিমানা

IIFL ফিন্যান্স লিমিটেডকে ৩.১০ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। অভিযোগ, গ্রাহকদের বন্ধক রাখা সোনা নিলামের পর, ঋণের অতিরিক্ত টাকা ফেরত দেয়নি সংস্থাটি। নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলির (NBFC) জন্য RBI-এর কিছু নিয়ম ভাঙার জন্যই এই শাস্তি বলে জানা যাচ্ছে। RBI একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৩৪ সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইনের অধীনে এই জরিমানা করা হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
কোন নিয়মের অধীনে ব্যবস্থা?
Image Credit : Getty

কোন নিয়মের অধীনে ব্যবস্থা?

এই নির্দেশিকা ১১ মে, ২০২৬ তারিখের। RBI জানিয়েছে, 'বন্ধক রাখা সোনার গয়না নিলামের পর, ঋণের অতিরিক্ত টাকা নির্দিষ্ট কিছু গ্রাহককে সংস্থাটি ফেরত দিতে ব্যর্থ হয়েছে'। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, 'মাস্টার ডিরেকশন- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি - স্কেল বেসড রেগুলেশন) ডিরেকশনস, ২০২৩' - এই নিয়মের অধীনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Related Articles

Related image1
Price Hikes: পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ ভারতে, মূল্যবৃদ্ধির অশনি সংকেত দিলেন আরবিআই গভর্নর
Related image2
Petrol Diesel Price: পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে, এবার ইঙ্গিত দিলেন খোদ আরবিআই গভর্নর
34
RBI-এর নিয়ম কী বলছে?
Image Credit : Asianet News

RBI-এর নিয়ম কী বলছে?

সাধারণত, বন্ধক রাখা সোনার গয়নার পরিবর্তে যে ঋণ দেওয়া হয়, তাকেই গোল্ড লোন বলে। ঋণগ্রহীতা টাকা শোধ করতে না পারলে, সংস্থা সেই সোনা নিলাম করে টাকা তুলে নেয়। RBI-এর নিয়ম অনুযায়ী, নিলামে ঋণের অতিরিক্ত টাকা উঠলে, তা অবশ্যই ঋণগ্রহীতাকে ফেরত দিতে হবে। RBI-এর মতে, ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত সংস্থার আর্থিক অবস্থার উপর ভিত্তি করে এই জরিমানা করা হয়েছে। RBI আরও জানিয়েছে, 'নির্দেশিকা লঙ্ঘনের বিষয়ে সংস্থাকে একটি নোটিশ পাঠানো হয়েছিল এবং কেন জরিমানা করা হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছিল'। 

44
অন্য কোনও পদক্ষেপকে প্রভাবিত করবে না
Image Credit : Social Media

অন্য কোনও পদক্ষেপকে প্রভাবিত করবে না

RBI জানিয়েছে, জরিমানা করার আগে তারা সংস্থার উত্তর এবং শুনানির সময় দেওয়া মৌখিক যুক্তি বিবেচনা করেছে। এই পদক্ষেপটি শুধুমাত্র 'নিয়ন্ত্রক সম্মতি সংক্রান্ত ঘাটতি'-র উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এর ফলে, গ্রাহকদের সঙ্গে সংস্থার চুক্তির বৈধতার উপর কোনও প্রভাব পড়বে না। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও স্পষ্ট করে দিয়েছে যে, 'এই জরিমানা ভবিষ্যতে RBI-এর নেওয়া অন্য কোনও পদক্ষেপকে প্রভাবিত করবে না'।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli: বিরাট কোহলির ১ টা সোশ্যাল পোস্টের থেকে কত টাকা আয় করে জানেন? আপনার কত বছর লাগবে?
Recommended image2
EMI Reduce Tips: EMI দিতে গিয়ে পকেট ফাঁকা? ব্যাঙ্কই কমাতে পারে আপনার চাপ, শুধু এই কাজটা করতে হবে
Recommended image3
Punjab National Bank: PNB-এর ৪৪৪ দিনের FD, ৩ লাখ রাখলে হাতে আসবে কত? দেখুন সোজা হিসাব
Recommended image4
Fuel Export Tax: পেট্রল-ডিজেল বিদেশে পাঠাতে কর কমাল মোদী সরকার, আপনার ওপর কী প্রভাব পড়বে?
Recommended image5
Salary Account vs Saving Account: স্যালারি নাকি সেভিংস? জানুন ব্যাঙ্কের কোন অ্যাকাউন্টে বেশি লাভ
Related Stories
Recommended image1
Price Hikes: পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ ভারতে, মূল্যবৃদ্ধির অশনি সংকেত দিলেন আরবিআই গভর্নর
Recommended image2
Petrol Diesel Price: পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে, এবার ইঙ্গিত দিলেন খোদ আরবিআই গভর্নর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved