Chef Harpal Singh Sokhi: একটি লাইভ রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার বিচারক ছিলেন বিখ্যাত শেফ হরপাল সিং সোখি। পাশাপাশি এই ইভেন্টের মধ্য দিয়েই বোরোসিলের কুকওয়্যার এবং কিচেন সলিউশন সংক্রান্ত নতুন প্রোডাক্ট লঞ্চ হয়।
Chef Harpal Singh Sokhi: ভারতের শীর্ষস্থানীয় কনজিউমারওয়্যার ব্র্যান্ড 'বোরোসিল' (Borosil) এবং 'ভি-মার্ট' (V-Mart)-এর সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতায় আয়োজিত হল এক অভিনব ইভেন্ট। যার নাম ছিল 'স্বাদ সে তাজ তক' (Swaad Se Taaj Tak)। বলা যেতে পারে, আকর্ষণীয় এক রান্নার অনুষ্ঠান। শনিবার, কলকাতার এসপ্ল্যানেড-এ অবস্থিত ভি-মার্ট স্টোরে আয়োজিত এই অনুষ্ঠানে একটি লাইভ রান্নারপ্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার বিচারক ছিলেন বিখ্যাত শেফ হরপাল সিং সোখি (Chef Harpal Singh Sokhi)। কার্যত, গোটা সেশন জুড়েই শেফ হরপাল প্রতিযোগীদের সঙ্গে বেশ মত বিনিময় করেন এবং তাদের রান্নার পদ্ধতি পর্যবেক্ষণ করেন। সবশেষে তাদের হাতে তৈরি করা খাবারের স্বাদ নেন এবং রান্নাবিষয়ক মূল্যবান পরামর্শ ও অভিজ্ঞতা ভাগ করে নেন (Borosil home appliances)।
কলকাতায় উপস্থিত বিখ্যাত শেফ হরপাল সিং সোখি
আরও পড়ুন - বর্ষার সঙ্গে নস্ট্যালজিয়া আর খিচুড়ির সঙ্গে ইলিশ, বাঙালির আর কী চাই!
পাশাপাশি এই ইভেন্টের মধ্য দিয়েই বোরোসিলের কুকওয়্যার এবং কিচেন সলিউশন সংক্রান্ত নতুন প্রোডাক্ট লঞ্চ হয়। ফলে, ব্র্যান্ডটির সঙ্গে আরও ভালোভাবে একাত্ম হওয়ার সুযোগ পান ক্রেতারা। তাছাড়া প্রোডাক্টগুলি নিয়েও বেশ ভালো আলোচনা হয় এই ইভেন্টে। শেফ হরপাল সিং সোখি জানান, “রান্নাঘরে অংশগ্রহণকারীদের মধ্যে যে উদ্দীপনা ও সৃজনশীলতা দেখা গেছে, তা সত্যিই চমৎকার। প্রত্যেকের স্বাদ এবং উপকরণ নিয়ে কাজ করার নিজস্ব একটি শৈলী থাকে। আর ‘স্বাদ সে তাজ তক’ (Swaad Se Taaj Tak) তাদের সেই সৃজনশীলতাকে বাস্তবে রূপ দেওয়ার একটি মঞ্চ করে দিয়েছে। অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করা, তাদের তৈরি খাবার চেখে দেখা এবং রান্নাবিষয়ক কিছু পরামর্শ ভাগ করে নেওয়া—সবমিলিয়ে, আমি দারুণ উপভোগ করেছি। রান্নার আনন্দ উদযাপনে এত মানুষকে একত্রিত হতে দেখাটা ছিল সত্যিই আনন্দের।”

বোরোসিলের নয়া প্রোডাক্ট লঞ্চ
ভিডিও দেখুন - Bangla News: বর্ষা মানেই ইলিশ! কলকাতার জনপ্রিয় ঠিকানায় শুরু ইলিশের রাজকীয় উৎসব!
এই যৌথ উদ্যোগ প্রসঙ্গে বোরোসিল (Borosil)-এর মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট বর্ণালী শঙ্কর বলেন, “বোরোসিল বিশ্বাস করে, গ্রাহকদের সঙ্গে সবচেয়ে দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে এমন সব অভিজ্ঞতার মাধ্যমে, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ‘স্বাদ সে তাজ তক’ আমাদের রান্নার আনন্দকে একটি আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক আয়োজনের মাধ্যমে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। ভি-মার্ট (V-Mart)-এর সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগের ফলে, গ্রাহকরা বাস্তব রান্নার পরিবেশে বোরোসিলের কুকওয়্যার ও কিচেন সলিউশন ব্যবহারের অভিজ্ঞতা লাভ করেছেন। সেইসঙ্গে, শেফ হরপাল সিং সোখির উপস্থিতি এই আয়োজনে এক দারুণ প্রাণশক্তি সঞ্চার করেছে। কলকাতায় আমরা যে বিপুল উদ্দীপনা ও অংশগ্রহণ দেখেছি, তাতে আমরা অত্যন্ত আনন্দিত।”
অন্যদিকে, এইরকম আরেকটি ইভেন্ট নিউটাউনের অ্যাক্সিস মলের ‘হোম সেন্টার’-এ আয়োজিত হয় শুক্রবার। এই অনুষ্ঠানেও বিচারক ছিলেন বিখ্যাত বিশিষ্ট শেফ হরপাল সিং সোখি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

