MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • SBI Cash Withdrawal: এসবিআই-তে অ্যাকাউন্ট আছে! মাসে কতবার ফ্রিতে টাকা তোলা যাবে জানেন?

SBI Cash Withdrawal: এসবিআই-তে অ্যাকাউন্ট আছে! মাসে কতবার ফ্রিতে টাকা তোলা যাবে জানেন?

SBI Cash Withdrawal: এসবিআই-এর বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টাকা তোলার নিয়মগুলি আপনার জানা দরকার। শুধু এটিএম নয়, ব্যাঙ্কের শাখা বা অন্য জায়গা থেকে টাকা তোলার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।

2 Min read
Author : Subhankar Das
| Updated : Sep 27 2026, 01:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
এসবিআই এর টাকা তোলার নিয়ম
Image Credit : x

এসবিআই-এর টাকা তোলার নিয়ম

এসবিআই-এর বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য টাকা তোলার নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই ধরনের অ্যাকাউন্টে মাসে প্রথম ৪ বার ফ্রিতে টাকা তোলা যায়। এসবিআই-এর নিয়মানুযায়ী, চারবারের বেশি টাকা তুললেই প্রতিবার ১৫ টাকা এবং তার সঙ্গে জিএসটি (GST) দিতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
এটিএম থেকে টাকা তোলার চার্জ
Image Credit : our own

এটিএম থেকে টাকা তোলার চার্জ

এই ৪ বার ফ্রি লিমিটের মধ্যে এসবিআই এটিএম, অন্য ব্যাঙ্কের এটিএম, ব্যাঙ্কের শাখা এবং কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে টাকা তোলার বিষয়টিও ধরা হয়। তাই মাসে বারবার অল্প অল্প করে টাকা তুললে লিমিটের দিকে খেয়াল রাখুন। 'এসবিআই এটিএমে ৪ বার আর অন্য এটিএমে ৪ বার'—এমনটা কিন্তু একেবারেই নয়। সবমিলিয়ে, মাসে মোট ৪ বারই ফ্রিতে টাকা তোলা যাবে।

Related Articles

Related image1
SBI Bank Holiday: টানা ৫ দিন বন্ধ স্টেট ব্যাঙ্ক, কবে থেকে, কোন পরিষেবা ব্যাহত হবে?
Related image2
SBI Recruitment 2026: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিনা পরীক্ষায় চাকরি! আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন
36
বিএসবিডি অ্যাকাউন্টের নিয়ম
Image Credit : our own

বিএসবিডি অ্যাকাউন্টের নিয়ম

এই নিয়ম বুঝতে হলে আগে জানতে হবে বিএসবিডি (BSBD) অ্যাকাউন্ট কী। এটি মূলত সাধারণ ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য তৈরি একটি বেসিক সেভিংস অ্যাকাউন্ট। চারবারের বেশি টাকা তুললেই ১৫ টাকা এবং ট্যাক্স কাটা হবে। তবে টাকা তোলা ছাড়া অন্য কিছু লেনদেনের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে। যেমন এসবিআই এটিএম বা ক্যাশ ডিপোজিট মেশিনে নন-ফিনান্সিয়াল লেনদেন ফ্রি হতে পারে।

46
ইউপিআই লেনদেনে কি চার্জ কাটবে?
Image Credit : our own

ইউপিআই লেনদেনে কি চার্জ কাটবে?

অনেকেই ভাবতে পারেন, ইউপিআই (UPI) বা নেট ব্যাঙ্কিংয়ের লেনদেনও কি এই ৪ বারের লিমিটে ধরা হবে? একদমই নয়। ডিজিটাল লেনদেন আর এটিএম থেকে টাকা তোলা এক বিষয় নয়। গ্রাহকদের আগে নিজেদের অ্যাকাউন্টের ধরনটা জেনে নেওয়া উচিত। কারণ, টাকা তোলার এই নিয়ম এসবিআই-এর সব সেভিংস অ্যাকাউন্টের জন্য নয়, শুধুমাত্র বিএসবিডি (BSBD) অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য।

56
নতুন নিয়মের গুজব ও সত্যি
Image Credit : our own

নতুন নিয়মের গুজব ও সত্যি

এখানে আরও একটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে। '১ অক্টোবর ২০২৬ থেকে সব এসবিআই গ্রাহকদের এটিএম থেকে টাকা তুলতে নতুন চার্জ লাগবে'—এমন একটা কথা ছড়ালেও তা পুরোপুরি ঠিক নয়। এসবিআই-এর অফিসিয়াল নথিতে বিএসবিডি অ্যাকাউন্টের জন্য ৪ বারের বেশি টাকা তুললে ১৫ টাকা + জিএসটি কাটার নিয়ম আগে থেকেই রয়েছে। তাই ১ অক্টোবর থেকে নতুন করে এই চার্জ চালু হচ্ছে, এমন দাবির কোনও ভিত্তি নেই।

66
এসবিআই গ্রাহকদের জন্য টিপস
Image Credit : our own

এসবিআই গ্রাহকদের জন্য টিপস

গ্রাহকদের সবার আগে দেখা উচিত, তাদের অ্যাকাউন্টটি বিএসবিডি ক্যাটাগরির কি না। যদি তাই হয়, তবে মাসে বারবার টাকা না তুলে একবারে দরকারি টাকাটা তুলে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে অকারণে চার্জ কাটার হাত থেকে বাঁচা যাবে। এছাড়া, অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে এটিএম লেনদেন ফেল হলে বিএসবিডি এবং কেসিসি (KCC) অ্যাকাউন্টের ক্ষেত্রে এসবিআই কোনও চার্জ কাটে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Railways: প্রতিদিন কত কোটি টাকা আয়? কত কোটি টাকা লাভ করে ভারতীয় রেল? জানলে অবাক হবেন
Recommended image2
Post Office RD Scheme: পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩০০ টাকা জমালেই হাতে পাবেন ৬.৪২ লাখ!
Recommended image3
Fixed Deposit: ৮.১৫ শতাংশ, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই সংস্থা, আজই খোঁজ নিন
Recommended image4
50 Paise Coin: বাড়িতে ৫০ পয়সার একগাদা কয়েন পড়ে আছে? এখনও কাজে লাগবে, জানুন নিয়ম
Recommended image5
8th Pay Commission: বেঙ্গালুরুর বৈঠকে ডাক বিভাগের কর্মীদের উচ্চতর বেতন ও HSG-I আপগ্রেডের দাবি
Related Stories
Recommended image1
SBI Bank Holiday: টানা ৫ দিন বন্ধ স্টেট ব্যাঙ্ক, কবে থেকে, কোন পরিষেবা ব্যাহত হবে?
Recommended image2
SBI Recruitment 2026: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিনা পরীক্ষায় চাকরি! আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved