বিনিয়োগে বসতে লক্ষ্মী: আগে রোজগার সুরক্ষিত করে তার পর বিনিয়োগ, তাই সবার আগে বিমা করান

সবার আগে বিমা করানো প্রয়োজন। অনেকেই প্রশ্ন করেন, বিমার সঙ্গে যদি ভালো রিটার্নও মেলে তেমন কিছু রয়েছে কিনা। আজ সে সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে।

Share this Video

বাড়ির একমাত্র রোজগেরে সদস্য যদি হঠাৎ না থাকেন বা আরও খারাপ পরিস্থিতিতে কঠিন রোগে শয্যাশায়ী হন, সে ক্ষেত্রে পরিবারের কী অবস্থা হতে পারে তা ভুক্তভোগী মাত্রেই জানবেন। বিনিয়োগের ক্ষেত্রে একটা কথা খুব প্রচলিত হয়েছে, এক্কেবারে গরিব হওয়া থেকে আমরা সবাই একটা বড় রোগের ব্যবধানে দাঁড়িয়ে রয়েছি। কার কপালে কী অপেক্ষা করে রয়েছে তা আমরা কেউ জানি না। জানলে তো অন্তর্যামী হয়ে যেতাম। তাই ভাগ্যের উপর আপনার সংসার এবং সন্তানের ভবিষ্যৎ না ছেড়ে নিজের হাতে দায়িত্ব তুলে নিন। বিনিয়োগ তো অবশ্যই প্রয়োজন। কিন্তু সবার আগে বিমা করানো প্রয়োজন। অনেকেই প্রশ্ন করেন, বিমার সঙ্গে যদি ভালো রিটার্নও মেলে তেমন কিছু রয়েছে কিনা। আজ সে সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন।

Related Video