পুজোর খাওয়াদাওয়ায় বেড়েছে ওজন? রইল কমানোর সহজ উপায়!

Share this Video

Post Puja Weight Loss Tips Bengali | পুজোর কয়েক দিন জমিয়ে খাওয়াদাওয়া, রাতজাগা, শরীরচর্চা থেকে বিরতি—উৎসবের পর অনেকেরই দৈনন্দিন রুটিনে ফিরতে সমস্যা হয়। পুজোর পর দ্রুত ওজন কমানোর তাগিদে হঠাৎ কড়া ডায়েট বা কঠিন শরীরচর্চা শুরু করা কতটা ঠিক? কীভাবে ধীরে ধীরে আগের খাদ্যাভ্যাস ও ফিটনেস রুটিনে ফেরা সম্ভব? বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং ডায়াবিটিস বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কী কী সতর্কতা প্রয়োজন, সে বিষয়েও বিশেষজ্ঞের মতামত জানা যাবে। লক্ষ্য শুধু পুজোর বাড়তি ওজন কমানো নয়, বরং সারা বছর সুস্থ থাকতে সঠিক ডায়েট ও ফিটনেসের অভ্যাস তৈরি করা। এই সব প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট ডায়েটেশিয়ান মঞ্জুরি দে।

Related Video