Stock Market Holiday Today: এনএসই এবং বিএসই কর্তৃক ২০২৬ সালের জন্য প্রকাশিত সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০শে মার্চ ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে বাজার বন্ধ থাকার কোনও পরিকল্পনা নেই। তার মানে হল, ইক্যুইটি, ডেরিভেটিভস এবং অন্যান্য সমস্ত খাত চালু থাকবে। ২০শে মার্চ শুক্রবার, স্বাভাবিকভাবেই লেনদেন হবে স্টক মার্কেটে। 

Stock Market Holiday Today: ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২০শে মার্চ শুক্রবার, ভারতীয় শেয়ার বাজার কি বন্ধ থাকবে (stock market news)? তা নিয়েই বিনিয়োগকারীদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে (share market holiday list 2026)।

এনএসই এবং বিএসই কর্তৃক ২০২৬ সালের জন্য প্রকাশিত সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০শে মার্চ ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে বাজার বন্ধ থাকার কোনও পরিকল্পনা নেই। তার মানে হল, ইক্যুইটি, ডেরিভেটিভস এবং অন্যান্য সমস্ত খাত চালু থাকবে।

২০শে মার্চ শুক্রবার, স্বাভাবিকভাবেই লেনদেন হবে স্টক মার্কেটে। সমস্ত কার্যক্রম সঠিকভাবেই চলবে। এনএসই এবং বিএসই-এর সঙ্গে সঙ্গতি রেখে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স)-ও ২০শে মার্চ খোলা থাকবে। কারণ, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কোনও সরকারি ছুটি নেই। 

বুলিয়ন এবং জ্বালানি সহ বিভিন্ন পণ্যের লেনদেন সকাল ও সন্ধ্যা উভয় সেশনেই নিয়মিত সময়ে অনুষ্ঠিত হবে। সোমবার থেকে শুক্রবার, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) উভয়ই এক সময়সূচী অনুসরণ করবে। 

২০২৬ সালে কবে কবে বন্ধ থাকবে শেয়ার বাজার?

১৫ জানুয়ারী, বৃহস্পতিবারঃ মহারাষ্ট্র পৌরসভা নির্বাচন

২৬ জানুয়ারী, সোমবারঃ প্রজাতন্ত্র দিবস

৩ মার্চ, মঙ্গলবারঃ হোলি

২৬ মার্চ, বৃহস্পতিবারঃ শ্রী রাম নবমী

৩১ মার্চ, মঙ্গলবারঃ শ্রী মহাবীর জয়ন্তী

৩ এপ্রিল, শুক্রবারঃ গুড ফ্রাইডে

১৪ এপ্রিল, মঙ্গলবারঃ ডঃ বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী

১ মে, শুক্রবারঃ মহারাষ্ট্র দিবস

২৮ মে, বৃহস্পতিবারঃ বকরি ঈদ

২৬ জুন, শুক্রবারঃ মহরম

১৪ সেপ্টেম্বর, সোমবারঃ গণেশ চতুর্থী

২ অক্টোবর, শুক্রবারঃ মহাত্মা গান্ধী জয়ন্তী

২০ অক্টোবর, মঙ্গলবারঃ দশেরা

১০ নভেম্বর, মঙ্গলবারঃ দিওয়ালি - বালিপ্রতিপদ

২৪ নভেম্বর, মঙ্গলবারঃ প্রকাশ গুরপুর্ব শ্রী গুরু নানক দেব

২৫ ডিসেম্বর, শুক্রবারঃ ক্রিসমাস

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।