অষ্টম পাশ থেকে শুরু করে স্নাতক পাশ, যে কোনও আগ্রহী প্রার্থীরা এই সংস্থায় আবেদন করতে পারবেন। উল্লেখিত পদের জন্য প্রার্থীরা অনলাইনেও আবেদন করতে পারবেন। 

ADA Recruitment 2024: এয়ারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অষ্টম পাশ থেকে শুরু করে স্নাতক পাশ, যে কোনও আগ্রহী প্রার্থীরা এই সংস্থায় আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার এবং ড্রাইভারের পদে কর্মী নিয়োগ করা হবে। তাই উল্লেখিত পদের জন্য প্রার্থীরা অনলাইনেও আবেদন করতে পারবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আগ্রহী প্রার্থীরা প্রত্যাশিত পদের জন্য আবেদন করতে এডিএ কর্তৃপক্ষ ওয়েবসাইট ada.gov.in-এ লিঙ্কে আবেদন করতে পারেন। শনিবার ৬ এপ্রিল আবেদন করার শেষ তারিখ। তবে অফলাইনে আপনারা ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার পদে ১ জন এবং ড্রাইভারের পদে ২ জন কর্মী নিয়োগ করা হবে। দুই পদের জন্যই প্রার্থীদের বয়সসীমা হতে হবে ৩০ বছরের মধ্যে।

স্টেনোগ্রাফার পদের জন্য আগ্রহী প্রার্থীদের স্বীকৃতিপ্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের ডিগ্রি হতে হবে। সঙ্গেও কম থেকে কম ৩ বছর অভিজ্ঞতা থাকা দরকার। ড্রাইভার পদের জন্য আগ্রহী প্রার্থীদের অন্তত ৫ বছরের অভিজ্ঞতা এবং যে কোনও স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনী পাস করা হতে হবে।