MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Career
  • Education
  • দশম ও দ্বাদশ শ্রেণী নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নয়া নিয়ম চালু

দশম ও দ্বাদশ শ্রেণী নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নয়া নিয়ম চালু

পড়ুয়াদের উপর থেকে পড়াশোনার চাপ কমাতে নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পরিকল্পনা অনুসারে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বছরে দু'বার করে হবে বোর্ড পরীক্ষা। তাতে বিশেষ সুবিধা পেতে পারে ছাত্র ছাত্রীরা। জেনে নিন বিস্তারিত।

2 Min read
Author : Parna Sengupta
Published : Feb 22 2024, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Getty

কেন্দ্র সরকারের সিদ্ধান্তে একটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু হতে চলেছে পড়ুয়াদের জন্য। জানা গিয়েছে আগামী দিনে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বছরে দু'বার বোর্ড পরীক্ষায় বসার সুযোগ পাবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Getty

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতিতে বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা বলা হয়েছিল। সেই প্রস্তাব অনুসরণ করেই বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা ভাবা হচ্ছে।

37
Image Credit : social media

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন পড়ুয়ারা যাতে অ্যাকাডেমিক ভাবে এগিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ পায়, তাই দশম এবং দ্বাদশ শ্রেণি, উভয় ক্ষেত্রেই দুই দফায় বোর্ড পরীক্ষা হতে পারে। বছরে দু'বার বোর্ড পরীক্ষা হলে এই দুই পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় পড়ুয়ারা বেশি নম্বর পাবে, সেটাকেই প্রাপ্ত নম্বর হিসাবে ধরা হবে।

47
Image Credit : Asianet News

তবে জানানো হয়েছে অবশ্য সমস্ত পরীক্ষার্থীর জন্যই নতুন ব্যবস্থা বাধ্যতামূলক নয়। অর্থাত্‍, দু'বারই পরীক্ষা দিতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা থাকবে না।

57
Image Credit : Getty

নয়া পদ্ধতিতে কোনও পড়ুয়া যদি মনে করে যে সে পুরোপুরিভাবে তৈরি আছে আর প্রথম পরীক্ষায় যে নম্বর তুলেছে, সেটাই ঠিক আছে তবে তার আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরকার নেই।

67
Image Credit : Asianet News

কেন্দ্রের এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 'গত বছরের আগস্ট মাসে শিক্ষা মন্ত্রকের দ্বারা ঘোষিত নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুসারে, শিক্ষার্থীদের ভালো করার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ নিশ্চিত করতেই বছরে অন্তত দু'বার বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে।

77
Image Credit : Getty

পড়ুয়ারা যাতে এটা না ভাবেন যে তাদের একটা বছর নষ্ট হয়ে যাবে, তার জন্যেই দু'বার বোর্ড পরীক্ষার কথা ভাবা হচ্ছে। এতে পড়ুয়াদের কাছে সুযোগও বাড়বে। একটা পরীক্ষা খারাপ হলেও পরের পরীক্ষায় তা শুধরে নিতে পারবেন তাঁরা।'

Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Job: সরকারি ব্যাঙ্কে তিন হাজারের বেশি কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
Recommended image2
Vacancy: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মখালি, জেনে নিন কারা করতে পারবেন আবেদন?
Recommended image3
Indian Railway Job: রেলের প্যারামেডিক্যাল পদে বড় নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?
Recommended image4
Job Vacancy: ডিজিটাল ইন্ডিয়ায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন কারা আবেদন করতে পারবেন?
Recommended image5
Hardest Languages To Learn: বিশ্বের সবচেয়ে কঠিন ১০টি ভাষা, শিখতে গেলে ঘাম ছুটবে!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved