IBPS দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৬৭১৫টি প্রবেশনারি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, যেখানে নির্বাচিতদের ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
চাকরি প্রার্থীদের জন্য বিরাট খবর। এবার নিয়োগ হবে ব্যাঙ্কে। IBPS-র তরফে দেশের বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ, শূন্যপদ ৬৭১৫টি। সদ্য প্রকাশ্যে এল এমন বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, প্রবেশনারি অফিসার পদে নিয়োগ করবে। চাকরির শুরুতেই মিলবে মোটা টাকা বেতন।
শূন্যপদ
IBPS-র তরফে দেশের বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ। নিয়োগ হবে শিক্ষানবিশ কর্মকর্তা বা প্রবেশনারি অফিসার পদে। মোট শূন্যপদ আছে ৬৭১৫টি। নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে।
শিক্ষাগত যোগ্যতা
IBPS-র তরফে দেশের বিভিন্ন ব্যাঙ্কে নিয়োগ হবে প্রায় ৬৭১৫টি পদে। এই সকল পদে আবেদন করতে হলে যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২১ জুলাইয়ের মধ্যে স্নাতক ডিগ্রি যারা অর্জন করেছেন কেবল তারাই করতে পারবেন আবেদন।
বয়সের সীমা
নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। এই সকল ব্যাঙ্কে নিয়োগ হবে শিক্ষানবিশ কর্মকর্তা বা প্রবেশনারি অফিসার পদে। আবেদন করতে হলে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর হতে হবে। তেমনই সর্বোচ্চ ৩০ হলে করতে পারেন আবেদন। পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমায় আছে ছাড়।
বেতন
ব্যাঙ্কে নিয়োগ হবে শিক্ষানবিশ কর্মকর্তা বা প্রবেশনারি অফিসার পদে। তবে, এই পদেও মিলবে মোটা বেতন। বেতন দেওয়া হবে ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া
প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। তারপর উত্তীর্ণ হলে মেইন পরীক্ষা হবে। এই দুই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের দিতে হবে পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউ।
আবেদন পদ্ধতি
সবার আগে আইবিপিএস-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে রেজিস্ট্রেশন করুন। নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিন। বর্তমানে চলছে আবেদন প্রক্রিয়া। তাই দেরি না করে নিন আবেদন।


