ভারতীয় সেনাবাহিনী এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের মাধ্যমে প্রায় ৭০ জন শর্ট সার্ভিস কমিশন অফিসার নিয়োগ করছে। স্নাতক ডিগ্রি এবং এনসিসি সার্টিফিকেট থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। শীঘ্রই নিয়োগ হবে ভারতীয় আর্মিতে। শুরুতেই মিলবে ৫৬ হাজার ১০০ টাকা বেতন। যারা সরকারি চাকরি খুঁজছেন, তারা পাবেন চাকরির সুযোগ। বছর শুরুতেই এনসিসি স্পেশাল এন্ট্রি বিভাগে বিজ্ঞপ্তি প্রকাশ পেল। এবার স্নাতক হলেই করা যাবে আবেদন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আপনার যদি বিজ্ঞাপনে প্রকাশিত যোগ্যতা থাকে তাহলে আবেদন করুন আজই। জেনে নিন বিস্তারিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শূন্যপদ

ভারতীয় আর্মির তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে শর্ট সার্ভিস কমিশন নন টেকনিক্যাল এবং এনসিসি স্পেশাল এন্ট্রি পদে হবে নিয়োগ। আর এখানে নিয়োগ হবে ৭০ জন।

যোগ্যতা

এবার শর্ট সার্ভিস কমিশন নন টেকনিক্যাল এবং এনসিসি স্পেশাল এন্ট্রি পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে হলে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এনসিসি সার্টিফিকেট দরকার পড়বে।

বয়সের সীমা

শর্ট সার্ভিস কমিশন নন টেকনিক্যাল এবং এনসিসি স্পেশাল এন্ট্রি পদে হবে আবেদন করতে বলে প্রার্থীদের নির্দিষ্ট বয়স হতে হবে। যাদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন।

বেতন কাঠামো

নিযুক্তদের প্রতি মাসে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১,৭৭, ৫০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও অতিরিক্ত ভাতা যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

কোনওরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের আবেদন জমা দেওয়ার পর এনসিসি সার্টিফিকেটের গ্রেড এবং স্নাতকের নম্বরের ওপর ভিত্তি করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। তারপর সেই তালিকায় যাদের নাম থাকবে, তাদের ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

শর্ট সার্ভিস কমিশন নন টেকনিক্যাল এবং এনসিসি স্পেশাল এন্ট্রি পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে পারেন অনলাইনে।

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বের করুন। তারপর আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। শেষে জরুরি ডকুমেন্ট আপলোড করে দিন। তারপর আবেদন পত্রের সঙ্গে ফি জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন চলবে ১৬ মার্চ পর্যন্ত। তাই এই কাজে আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন। বর্তমানে চলছে আবেদন প্রক্রিয়া।