ভারতীয় রেল প্রায় ৬৫৬৫টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে। টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে এই নিয়োগ হবে, যার জন্য মাধ্যমিক পাশ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পর্যন্ত যোগ্যতা প্রয়োজন। আগামী ৩০ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার ভারতীয় রেলে হবে নিয়োগ। প্রায় সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় রেল। মাধ্যমিক পাশ করলেই করতে পারবেন আবেদন। সদ্য রেল মন্ত্রকের আওতায় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে হবে নিয়োগ। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। জেনে নিন কবে করা যাবে আবেদন। নিয়োগ হবে কোন কোন প্রার্থী।

শূন্যপদ
রেলওয়ে নিয়োগ বোর্ডের তরফ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ প্রায় ৬৫৬৫ টি।
যোগ্যতা
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে আবেদন করতে প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা দরকার। তবে টেকনিশিয়ান গ্রেড ৩ পদে আবেদন করতে প্রার্থীদের মাধ্যমিক পাশ করতে হবে। সে সঙ্গে NCVT/SCVT ট্রে়ড থেকে আইটিআই সার্টিফিকেট থাকা দরকার।
বয়সের সীমা
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে হবে নিয়োগ। টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে আবেদন করার জন্য ১৮ থেকে ৩৬ বছর বয়স চাওয়া হয়েছে এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে আবেদন করার জন্য ১৮ থেতে ৩০ বছর বয়স হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ প্রায় ৬৫৬৫ টি। টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল পদে চাকরি পেতে হলে প্রতি মাসে পে লেভেল ৫ অনুসারে ২৯,২০০ টাকা থেরে বেতন শুরু হবে। আর টেকনিশিয়ান গ্রেড ৩ পদে চাকরি পেলে প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
টেকনিশিয়ান গ্রেড ১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড ৩ পদে হবে নিয়োগ। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের ওপর ভিত্তি করেই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সর্বপ্রথম রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বের করুন। আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন। সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন। আগামী ৩০ জুন থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে ২৯ জুলাই পর্যন্ত।


