Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ। ন্যাশনাল বুক ট্রাস্টে একাধিক পদে কর্মী নিয়োগ। কারা আবেদন জানাতে পারবেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Job News: পুজোর মরশুম শুরুর আগে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। রাষ্ট্রায়ত্ত সংস্থায় রয়েছে একাধিক শূন্যপদে কাজের সুযোগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল বুক ট্রাস্ট। জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ করা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট পদে। মোট শূন্য পদের সংখ্যা দুটি।
কারা আবেদন জানাতে পারবেন?
সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইংরেজি অথবা কলা বিভাগে স্নাতক হতে হবে। এবং বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা। এছাড়াও ইংরেজি ভাষায় খুব ভাল দক্ষতা থাকা চাই। কম্পিউটারে এমএস অফিসের কাজও জানতে হবে। অফিস অ্যাডমিনিস্ট্রেশন বা সেক্রেটেরিয়াল প্র্যাক্টিস বিভাগে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার মিলবে। এবং বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
ন্যাশনাল বুক ট্রাস্টে আবেদন জানাতে হলে আবেদনকারীদের সবার প্রথমে ন্যাশনাল বুক ট্রাস্টের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনেই আবেদন জানানো যাবে। আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ১০ দিন। বিস্তারিত আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।
এদিকে, পুজোর আগে এল ভালো খবর। এবার নিয়োগ হবে দামোদর ভ্যালি কর্পোরেশনে। নতুন প্রযুক্তি গ্রহণ ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ১৫ গিগাওয়টে নিয়ে যেতে চলেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। সেই কারণে সংস্থা এবার নিয়োগ করবে অভিজ্ঞ কর্মী। সদ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন।
শূন্যপদ
দামোদর ভ্যালি কর্পোরেশনে হবে নিয়োগ। এবার নিয়োগ হবে এক্সপার্ট ফাইন্যান্স পদে। এই পদে কাজ করলে মাসে মিলবে ১ লক্ষ ৭৫ হাজার টাকা বেতন। এবার অভিজ্ঞ কর্মী নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন। যে কারণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, রাষ্ট্রায়ও সংস্থা বা স্বশাসিত প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তিদের চুক্তি ভিত্তিক নিয়োগ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে এই চুক্তি বাড়তে পারে।


