সশস্ত্র সীমা বল বা এসএসবি-র তরফ থেকে কনস্টেবল নিয়োগের (SSB Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রায় ১ হাজার শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
দুর্দান্ত খবর চাকরিপ্রার্থীদের জন্য। মাধ্যমিক পাস করলেই এখানে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে আর শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। সশস্ত্র সীমা বল বা এসএসবি-র তরফ থেকে কনস্টেবল নিয়োগের (SSB Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রায় ১ হাজার শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
SSB-তে নিয়োগের বিজ্ঞপ্তি
সশস্ত্র সীমা বল বা এসএসবি-র তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে কনস্টেবল নিয়োগের কথা উল্লেখ রয়েছে। তবে এর ভিতরে বিভিন্ন ট্রেড রয়েছে। যেমন ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার কেরিয়ার, টেইলর, ওয়াসারম্যান, বারবার ইত্যাদি। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৮২৭টি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি বিভাগ অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। তবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর মাধ্যমিক পাস করে থাকতে হবে। পাশাপাশি বিভিন্ন ট্রেড অনুযায়ী আলাদা আলাদা যোগ্যতা দরকার হবে।
বয়স সীমা কত লাগবে?
এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ থেকে ২৭ বছর বয়স চাওয়া হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য প্রথমে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
সর্বপ্রথম এসএসবি-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি ব্যবহার করুন।
তারপর নতুন আবেদনকারী হলে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
উল্লেখ করার বিষয়, এখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, আর বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যেই প্রার্থীদের আবেদন করে নিতে হবে বলে জানানো হয়েছে।
বেতন কাঠামো
এখানে চাকরি পেলে প্রতি মাসে পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। তবে তার আগে অবশ্যই মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


