MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
WB Education News
Annapurna Yojana
8th Pay Commission
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Bhandar Scheme
Assam Govt Employees Salary Cut
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • India News
  • West Bengal DA News: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে মিলবে মহার্ঘ ভাতার বকেয়া ৬ হাজার কোটি টাকা?

West Bengal DA News: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে মিলবে মহার্ঘ ভাতার বকেয়া ৬ হাজার কোটি টাকা?

West Bengal DA Update: অব্যাহত মহার্ঘ ভাতার জট। সুপ্রিম নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সামনে এলো বিরাট আপডেট। কবে কাটবে ডিএ মামলার জট? মামলার পরবর্তী শুনানি কবে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 16 2026, 06:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

বকেয়া ডিএ (DA Case Supreme Court) মামলায় রাজ্যের দেওয়া হলমামায় যদি কোন আপত্তি থাকে তাকে তাহলে মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিলেও সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং পি কে মিশ্রর বেঞ্চ। এদিন শুনানিতে আরও কিছুটা সময় চাইল রাজ্য। তাতে সম্মতি জানায় আদালত। ফলে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। পরবর্তী শুনানি ৬ মে অর্থাৎ বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election result 2026) ফল প্রকাশের পর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
 ডিএ মামলার শুনানিতে কী বলল শীর্ষ আদালত?
Image Credit : Asianet News

ডিএ মামলার শুনানিতে কী বলল শীর্ষ আদালত?

বুধবার ডিএ মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতকে জানান যে, প্রাক্তন বিচারপতি ইন্দ্র মালহোত্রা কমিটির সুপারিশ মেনে রাজ্য সরকার কাজ করছেন। ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বাবদ ৬ হাজার কোটি টাকা মেটানো হয়েছে। যে কর্মচারীদের রেকর্ড রয়েছে, তাঁদেরই বকেয়া মেটানো হচ্ছে। সুপ্রিম কোর্টের দেওয়ার নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে বলে এদিন আদালতে জানান রাজ্যের আইনজীবী।

Related Articles

Related image1
West Bengal Weather: ভ্যাপসা গরমের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়ার বিরাট আপডেট
Related image2
PM Narendra Modi: পয়লা বৈশাখে বাঙালি আবেগে শান, বাংলায় শুভ নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
36
আদালত অবমাননার অভিযোগ
Image Credit : Asianet News

আদালত অবমাননার অভিযোগ

মামলা কারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য এদিন আদালতে অভিযোগ করেন, প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির কাছে তাঁরা তাঁদের বক্তব্য জানাতে পারেনি। কমিটির রিপোর্টও তাঁদের জানানো হয়নি। সেই রিপোর্ট তাঁরা হাতে পাচ্ছেন না। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বিভাজন করা হচ্ছে। কারণেই তাঁরা আদালত অবমাননার আবেদন করেছেন।

46
রাজ্যের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ
Image Credit : stockPhoto

রাজ্যের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ

তার উত্তরে বিচারপতি সঞ্জয় কারোল বলেন, 'বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া তো শুরু হয়েছে।' এরপরই বিচারপতি কারোল নির্দেশ দেন, রাজ্যের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখা হবে। এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আবেদন জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি।

56
সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ
Image Credit : X

সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ

সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়ে কাজ করা হবে বলে এদিন আদালতে জানান রাজ্যের আইনজীবী। পাশাপাশি বলা হয়, কমিটি পরবর্তী রিপোর্ট পেশ করবে এপ্রিলের শেষভাগে। ততদিনের জন্য মুলতুবি করা হোক ডিএ মামলা। সেই আর্জিতে সাড়া দিয়ে ফের পিছল শুনানি। 

66
বকেয়া ডিএ মেটানো নিয়ে কী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট?
Image Credit : Getty

বকেয়া ডিএ মেটানো নিয়ে কী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট?

প্রসঙ্গত, ডিএ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এবং অবশিষ্ট বকেয়া ডিএ-এর ৭৫ শতাংশের প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দিতে হবে। তবে সেই সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির আবেদন জানায় রাজ্য।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sajjan Kumar: দাঙ্গায় সাজাপ্রাপ্ত প্রাক্তন কংগ্রেস সাংসদের মৃত্যু, জেলেই কাটছিল জীবন
Recommended image2
BRICS Summit: ব্রিকস সম্মেলনের জন্য কতটা প্রস্তুত দিল্লি ? প্রস্তুতি দেখলেন লেফটেন্যান্ট গভর্নর
Recommended image3
Content Creators: কনটেন্ট ক্রিয়েটারদের মোটা টাকা দেবে সরকার, থাকছে যেসব শর্ত, জানুন আবেদনের নিয়ম
Recommended image4
Salary Revision-এর অপেক্ষায় সরকারি কর্মীরা, ৮ বেতন কমিশনে খেল দেখাতে পারে নতুন Pay Matrix!
Recommended image5
Rajouri Flood: রাজৌরিতে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে ৪ জনের মৃত্যু, ভেসে গেল গোটা বাসস্ট্যান্ড
Related Stories
Recommended image1
West Bengal Weather: ভ্যাপসা গরমের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়ার বিরাট আপডেট
Recommended image2
PM Narendra Modi: পয়লা বৈশাখে বাঙালি আবেগে শান, বাংলায় শুভ নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved