ভারতীয় রেল জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট সহ একাধিক পদে ৪ হাজারের বেশি কর্মী নিয়োগ করছে। ৩৫,৪০০ টাকা প্রাথমিক বেতনের এই চাকরির জন্য নির্দিষ্ট বিভাগে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। ভারতীয় রেলে প্রায় ৪ হাজারের বেশি শূন্যপদে হবে নিয়োগ। শুরুতেই বেতন মিলবে ৩৫,৪০০ টাকা। যারা দীর্ঘদিন ধরে রেলের চাকরির জন্য চেষ্টা করে চলেছেন, তাদের জন্য এল সুখবর। জেনে নিন কোন কোন বিভাগে হবে নিয়োগ। কারা করতে পারবেন আবেদন।

শূন্যপদ

সদ্য জারি হল বিজ্ঞপ্তি। ভারতীয় রেলে প্রায় ৪ হাজারের বেশি শূন্যপদে হবে নিয়োগ। জানা গিয়েছে, নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ। মোট শূন্যপদ ৪০২৯টি।

যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট বিভাগে পদার্থবিদ্যা এবং রসায়ন-সহ বিএসসি ডিগ্রি থাকতে হবে। তবে নূন্যতম ৪৫ শতাংশ নম্বর থাকলে করতে পারবেন আবেদন।

বয়সের সীমা

এবার জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ ৪০২৯টি। এই সকল পদে আবেদন করতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। সেক্ষেত্রে বয়স হিসা করতে হবে ১.১.২০২৭ তারিখ অনুসারে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে ছাড় আছে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে।

বেতন

জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল এবং মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ৪০২৯ জনকে নিয়োগ করবে ভারতীয় রেল। লেভেল ৬ অনুসারে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে বেতন শুরু। ধীরে ধীরে বেতন বাড়বে কর্মীদের।

নিয়োগ প্রক্রিয়া

চারটি ধাপের মাধ্যমে হবে নিয়োগ। প্রথমত, দুটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা হবে। এই সব ধাপ উত্তীর্ণ করতে পারলেই মিলবে সুযোগ।

আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। প্রথমে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করুন। তবে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর CEN নং ০৪/২০২৫ (JE/DMS/CMA) অপশন নির্বাচন করুন। এবার আপনার সামনে আবেদনপত্র খুলবে। এবার নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। শেষে ফি প্রদান করে সাবমিট করুন।