পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ১০০০টি শূন্যপদে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। স্নাতক ডিগ্রি এবং নির্দিষ্ট অভিজ্ঞতা থাকলে অনলাইনে আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীদের শুরুতে বেতন হবে ৪৮,৪৮০ টাকা।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ব্যাঙ্কিং সেক্টরে। নিয়োগ হবে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। অনলাইনে করতে পারবেন আবেদন। শূন্যপদ প্রায় ১০০০। চাকরি পেলেই বেতন মিলবে প্রায় ৫০ হাজার। জেনে নিন বিস্তারিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শূন্যপদ

সদ্য পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের তরফে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। মোট হাজারটি শূন্যপদে হবে নিয়োগ। যার মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ ৩০টি। যদি ব্যাঙ্কে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। জেনে নিন কীভাবে করবেন আবেদন। 

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করতে পারেন পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে চাকরির জন্য। তপশিলি বাণিজ্যিক ব্যাঙ্ক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার হিসেবে যোগ্যতা দরকার। এরই সঙ্গে নূন্যতম ১৮ মাসের অভিজ্ঞতা থাকা দরকার। তাই এই কাজে আগ্রহী হলে আবেদন করতে পারেন। 

বয়সের সীমা

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে হবে নিয়োগ। প্রার্থীদের ১/৩/২০২৫ তারিখ অনুসারে ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সে দেওয়া হয়েছে ছাড়। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

বেতন কাঠামো

স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করতে পারেন পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে চাকরির জন্য। তপশিলিদের জন্য আছে ছাড়। চাকরি পেলে প্রার্থীদের জেএমজিএস-১ স্কেল অনুসারে বেতন দেওয়া হবে। প্রার্থীদের বেতন থাকবে ৪৮ হাজার ৪৮০ থেকে ৮৫ হাজার ৯২০ টাকার মধ্যে।

আবেদন পদ্ধতি

প্রথমে অফিসিয়াল পোর্টাল https://ibpsreg.ibps.in/psbmar26 এ ক্লিক করুন। সেখানে রেজিস্টার করতে হবে। এবার আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে পূরণ করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। শেষে ফি জমা দিন। এভাবে করুন আবেদন। এই সংস্থায় চাকরি পেতে হলে দিতে হবে লিখিত পরীক্ষা। বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তি থেকে। তাই দেরি না করে আজই আবেদন করুন।