রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কানপুরে মেডিক্যাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করছে। মোট ২টি শূন্যপদে চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে, যার জন্য আবেদনকারীদের এমবিবিএস ডিগ্রি ও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে আরবিআই-এ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগ করবে। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কর্মস্থল হবে কানপুর।

শূন্যপদ

ব্যাঙ্কে চাকরি করতে যারা আগ্রহী তাদের জন্য এল সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে নেওয়া হবে কর্মী। নিয়োগ হবে মেডিক্যাল কনসালট্যান্ট পদে। শূন্যপদ আছে ২টি। চুক্তি ভিত্তিতে হবে নিয়োগ। আপাতত নিয়োগ হবে ৩ বছরের জন্য। পরে প্রয়োজন অনুসারে বাড়তে পারে কাজের মেয়াদ।

পারিশ্রমিক

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে নিয়োগ হবে মেডিক্যাল কনসালট্যান্ট পদে। শূন্যপদ আছে ২টি। চুক্তি ভিত্তিতে হবে নিয়োগ। এই পদে কাজ করলে প্রতি ঘন্টায় ১ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

যোগ্যতা

মেডিক্যাল কনসালট্যান্ট পদে কাজ করতে হলে নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে সেও করতে পারেন আবেদন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আরও জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন পদ্ধতি

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে নিয়োগ হবে মেডিক্যাল কনসালট্যান্ট পদে। শূন্যপদ আছে ২টি। চুক্তি ভিত্তিতে হবে নিয়োগ। এই পদে কাজের জন্য আবেদন করতে পারেন অনলাইনে। সবার আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ওয়েব সাইটে যান। সেখান থেকে হোমপেজে যান। সেখানে দেখতে পাবেন বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে ক্লিক করলে আবেদনের পর পর সব স্টেপ জানতে পারবেন। আগ্রহী প্রার্থী হলে দেরি না করে দ্রুত করুন আবেদন। আবেদনের শেষ দিন ৩১ জুলাই। তাই আগ্রহী প্রার্থী হলে দেরি না করে আবেদন করুন। চলতে মাসে করা যাবে আবেদন। এই কয়টি যোগ্যতা থাকলে আর এই সংস্থায় কাজে আগ্রহী হলে অনলাইনে আবেদন করুন চাকরির জন্য।