11:47 PM (IST) Mar 27

দিল্লিতে মৃত্যু ইয়েমেনি-র

দিল্লিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দুই হল। শুক্রবার ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকা ইয়েমেনের এক ৬০ বছর বয়সী নাগরিকের মৃত্যু হল। ২৪ মার্চই তিনি ওই হাসপাতালে অন্য পরীক্ষা করাতে এসে সংজ্ঞা হারিয়েছিলেন। ওইদিনই তাঁকে ভর্তি করে, তাঁর করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল, এবং ফল আসে ইতিবাচক।

11:04 PM (IST) Mar 27

আসছে খুব খারাপ দিন

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ব অর্থনীতিতে চরম মন্দা আসতে চলেছে। ২০০৯ সালের বিশ্বব্যপী অর্থনৈতিক সঙ্কটের সময়ের থেকেও খারাপ সময় আসতে চলেছে। উন্নয়নশীল দেশগুলিকে সহায়তা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে, বলে শুক্রবার এক অনলাইন প্রেস বিজ্ঞপ্তিতে জানান আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা।

10:38 PM (IST) Mar 27

মৃত্যু মিছিল ছাড়াল ২৬ হাজারের গণ্ডি

শুক্রবার করোনভাইরাসজনিত কারণে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৬,০০০ ছাড়িয়ে গেল। মৃত্যুর সংখ্যা ২৬,৩৬৮। এদের বেশিরভাগই ইউরোপের। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫,৭৪,৮৩৪ এ দাঁড়িয়েছে।

10:33 PM (IST) Mar 27

একদিনেই প্রায় এক হাজার, মৃত্যুমিছিলের রেকর্ড

শুক্রবার ইতালিতে করোনাভাইরাসে জনিত কারণে ৯৬৯ দনের মৃত্যু হল। এই মহামারীটি শুরু হওয়ার পর থেকে কোনও একটি দেশে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি। সেই দিক থেকে দেখতে গেলে হাহাকারের রেকর্ড গড়ল ইতালি। তবে আশার কথা সেই দেশে সংক্রমণের হার নিম্নমুখী হওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। ইতালিতে এই মুহূর্তে প্রায় ৮৬,৫০০ টি কোভিড-১৯ আক্রান্তের ঘটনা নিশ্চিত হয়েছে। এদিন সংক্রমণ বৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ, যা আগের দিনের (৮ শতাংশ) থেকে কম।

Scroll to load tweet…
09:19 PM (IST) Mar 27

রাজ্যে আরও ৫ আক্রান্ত

রাজ্যে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস। ফলে একধাক্কায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৫-তে পৌঁছল। 

08:29 PM (IST) Mar 27

স্থগিত জয়েন্ট এন্ট্রান্স

৫ এপ্রিল থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জেইই মেইন পরীক্ষা। সেই পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে।

08:23 PM (IST) Mar 27

স্থগিত মেডিকাল প্রবেশিকা পরীক্ষা

স্থগিত করা হল মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। ৩ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) হওয়ার কথা ছিল।

05:22 PM (IST) Mar 27

আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী

এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন-ও আক্রান্ত করোনাভাইরাসে। শুক্রবার, তাঁর করোনাভাইরাস পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। গত দুদিন ধরেই তাঁরর শরীরে করোনাভাইরাস সংক্রমণের হাল্কা লক্ষণ দেখা যাচ্ছিল। এমনিতে তিনি সুস্থই আছেন। গত ২৪ ঘন্টা ধরে স্ববিচ্ছিন্নতাতেই আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Scroll to load tweet…

04:12 PM (IST) Mar 27

বন্ধ অন্তর্দেশীয় উড়ান

১৪ এপ্রিল পর্যন্ত অন্তর্দেশীয় উড়ান পরিষেবা বন্ধ থাকবে। আগে ৩১ মার্চ পর্যন্ত উড়ান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 

03:44 PM (IST) Mar 27

এবার করোনা আক্রান্ত ১০ মাসের শিশু

কর্ণাটকে করোনাভাইরাসে আক্রান্ত ১০ মাসের শিশু। 

Scroll to load tweet…
03:39 PM (IST) Mar 27

১৫টি গ্রাম কোয়ারেন্টাইন, বিপদে পঞ্জাব

১৮ মার্চ পঞ্জাবে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছিল। আর তার থেকেই রাজ্যের কয়েকশো মানুষ আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা। সংক্রমণ নিয়েই বেপরোয়াভাবে গুরে বেরান তিনি। ইতিমধ্যেই পঞ্জাবের ৩৩ আক্রান্তের ২৩ জনই তাঁর সংস্পর্শে আসা। এর জেরে একসঙ্গে কোয়ারেন্টাইনে বন্দি করা হল ১৫টি গ্রামকে।

12:56 PM (IST) Mar 27

৪ লক্ষ মানুষকে খাওয়াবে দিল্লি সরকার

লকডাউনের সময় রোজ ৪ লক্ষ মানুষকে খাওয়াবে দিল্লি সরকার। ঘোষণা কেজরিওয়ালের।

Scroll to load tweet…
11:23 AM (IST) Mar 27

সুরক্ষিত রয়েছে ভারতীয় ব্যাঙ্ক ব্যবস্থা

সাংবাদিক সম্মলনে আশ্বাস আরবিআই গভর্ণরের। 

Scroll to load tweet…
10:19 AM (IST) Mar 27

ভারতে করোনা সংক্রমণ বেড়ে ৭২৪

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭। সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন।

Scroll to load tweet…
10:16 AM (IST) Mar 27

রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ রেপো রেট ৯০ বেসিস কমিয়ে দেওয়া হল।

Scroll to load tweet…
09:57 AM (IST) Mar 27

লকডাউনে বেরনোর সাজা

লকডাউনের সময় বাইক নিয়ে বেরনোর সাজা। কান ধরে ওঠবোস করাল পুলিশ।

Scroll to load tweet…
09:50 AM (IST) Mar 27

করোনা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির বৈঠক

রাজ্যপালেদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির। 

09:21 AM (IST) Mar 27

জনমানব শূন্য কলকাতার রাজপথে

কলকাতার অধিকাংশ স্থানেই জনমানব শূন্য কলকাতার রাজপথ। তেমনই ছবি ধরা পড়ল বিদ্যাসাগর সেতুতে।

Scroll to load tweet…
09:16 AM (IST) Mar 27

ট্রেনের বগিতেই এবার হবে কোয়ারেন্টাইন

ট্রেনের বগিতেই এবার হবে কোয়ারেন্টাইন, নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল, ইতিমধ্যে প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্যও হচ্ছে থাকার ব্যবস্থা।

08:24 AM (IST) Mar 27

মধ্যপ্রদেশে করোনার বলি যুবক

মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির মৃত্যু। বয়স হয়েছিল ৩৫ বছর।