সলমনের বাড়িতে পড়তে চলেছে বোমট এমনই বার্তায় ছড়ালো চাঞ্চল্য মুহুর্তে তৎপর পুলিশ আটক করা হয় যুবককে

এযেন সিনেমার স্ক্রিপ্ট...। আগামী দু-ঘন্টার মধ্যে বোম পড়বে সলমন খানের বাড়িতে। এমনই বার্তা দিয়ে মেল গিয়েছিল বান্দ্রা পুলিশের কাছে। মুহুর্তে ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য। উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক যুবক বান্দ্রা পুলিশের কাছে এই ভয়ানক মেল পাঠায়। সেখানে স্পষ্টই জানানো ছিল যে গ্যালাক্সি, সলমন খানের বাড়িতে আগামী দু ঘন্টার মধ্যে বোম পড়বে, আটকাতে পারলে আটকে নিন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ পোস্টারে এ কোন শ্রদ্ধা, স্ট্রিট ডান্সার থ্রিডি-র প্রথম লুকেই নয়া চমক

এই মেল পুলিশের কাছে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই গ্যালাক্সিতে হাজির হয় পুলিশ অধিকর্তা ড. মনোজ কুমার শর্মা। তাঁর সঙ্গে যায় বিস্ফোরক নিয়ন্ত্রণকারী দল। সেখানে গিয়ে ভালো করে ক্ষতিয়ে দেখা হয় বিভিন্ন জায়গা। ৪ ঘন্টা ধরে চিরুনী তল্লাসি চালায় পুলিশ। ৪ ডিসেম্বর এই মেল পৌঁছতেই নড়েচড়ে বসে পুলিশ। তখন বাড়িতে ছিলেন না সলমন খান। তাঁর পরিবারের সকলকে বাড়ি থেকে বার করে নিয়ে এসে চলে তল্লাসি। 

পরবর্তীতে এই মেল কে পাঠিয়েছে তার বিস্তারিত তথ্য সামনে আসে পুলিশের। সেখান থেকেই ট্র্যাক করে খোঁজ শুরু হয়। যুবকের বাড়িতে পুলিশ পৌঁছলে সেখানে দেখা মেলেনি অভিযোগকারির। পরিবর্তে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছিল পুলিশ। তাঁদের সমস্ত ঘটনার বিবরণ দিয়ে জানান ছেলে আসা মাত্রই যেন তাকে পাঠানো হয় পুলিশ স্টেশনে। ১৬ বছরের এই যুবক, নিজেই হাজিরা দেয় বান্দ্রাতে। সেখানে তাঁর বিরুদ্ধে কেস ফাইল করা হয়, যদিও জুবিনাইল কোর্ট তাকে বেকসুর খালাস করে দেয়।