আধা শর্মার নতুন ফ্যাশনে ঝড় ফিটনেস আউট ফিট থেকে ক্যাজুয়াল লুক ক্রমেই বাড়ছে ফলোয়ার সংখ্যা

প্রায়সই নানান ছবি পোস্ট করে ভক্তদের মনে ঝড় তোলেন এই নায়িকা। সম্প্রতি পোস্ট করলেন সাধারণ মেকাপ লুকে ছবি, ঠিক তার দু-একদিন আগে নাচের পোশাকে নজর কেড়ে ছিলেন সকলের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মাস খানেক আগে সোশ্যাল মিডিয়ায় শাড়ি-স্নিকার্স পরা ছবি দিয়ে অনুরাগীদের মন জয় করেছিলেন বলিউড অভিনেত্রী আধা শর্মা। যেখানে তার শাড়ির আঁচল জুড়ে বলিউডের সেরা অভিনেত্রীদের মুখ নজর কাড়ে সকলের। তবেই এই প্রথম নয়, বলিউডের এই কমানডো অভিনেত্রী প্রায়শই তার নিত্য নতুন ফ্যাশন স্টেটমেন্ট-এ সোশ্যাল মিডিয়ায় বাড়িয়ে চলেছেন ফলোয়ার সংখ্যা।

এরই কয়েকদিন আগে পেপার প্রিন্টের একটি পোশাক পরে ছবি দেওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন এই তারকা। ট্রেনডি ফ্যাশনের নতুন লুকের বিষয় আধা শর্মা এক উল্লেখযোগ্য নাম। বিভিন্ন সময় ফটোশ্যুট থেকে শুরু করে ফিটনেস ওয়ার্ক-আউটের ছবি দিয়ে পার্ফেক্ট-এর তকমাই পেয়েছে আধা শর্মা।

বলিউডে ইতিমধ্যেই চারটি ছবি করে আধা শর্মা এক পরিচিত মুখ। তেলেগু চলচ্চিত্র জগতেও বেশ কয়কটি অন্যতম সেরা ছবিতে নায়িকার ভূমিকায় পাওয়া যায় তাকে। চলতি বছরে মোট পাঁচটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আধা। তারমধ্যে একটি তামিল, দুটি টলিউড(তেলেগু), ও দুটি বলিউড ছবি। সম্প্রতি শেষ করেছেন কম্যান্ড-৩ ছবির শ্যুটিং।

সোশ্যাল মিডিয়া জুড়ে আধা শর্মার পোস্ট করা ভিডিও, ছবিতে মুগ্ধ অনুরাগীর সংখ্যা বর্তমানে ২.২ মিলিয়ন। হাসি তো ফাসি ছবির অন্যতম এই নায়িকার সোশ্যাল মিডিয়া ভক্তদের এখন একই পরিস্থিতি।