নয়া লুকে পর্দায় ঐশ্বর্য বিনোদিনী দাসীর চরিত্রে দেখা যাবে তাঁকে ইতিমধ্যেই শুনেছেন চিত্রনাট্য বিস্তারিত খবর এখনও গোপন রেখেছেন পরিচালক

পর্দায় বেশ কয়েকবছর ধরে সেভাবে ভক্তরা পাচ্ছেন না ঐশ্বর্য রায় বচ্চনকে। বিয়ের পর থেকেই বি-টাউন থেকে খানিকটা নিজেকে গুঁটিয়ে নিয়েছিলেন তিনি। আরাধ্যা খানিকটা বড় হয়ে ওঠার পরই আবারও পর্দায় কামব্যাক করেছেন ঐশ্বর্য রায়। অ্যা দিল হ্যাম মুশকিল ছবির মধ্যে দিয়ে ঝড় তোলা চরিত্রের উপস্থাপনা করে নজিরও গড়েছিলেন তিনি। কিন্তু সেখানেই ইতি। তারপর আর একটা ছবি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ ট্রেলার মুক্তিতেই ট্রোলের শিকার, সারার সংলাপ মুহূর্তে ভাইরাল

আরও পড়ুনঃ বিছানায় ঝড় তুললেন সারা-কার্তিক, ছবি ঘিরে হইচই নেটদুনিয়ায়

ঐশ্বর্য রায়কে পর্দায় পাওয়ার আশ মিটছে না ভক্তদের। যদিও বচ্চন বধূর হাতে এখন একাধিক চিত্রনাট্য। একের পর এক ছবির প্রস্তাব পেয়েও সেভাবে কাজ করার ইচ্ছে প্রকাশ করেননি তিনি। হাতে রয়েছে এখন দুটি ছবির, সর্বজিৎ ও উমরাও জান। এরই মাঝে পরবর্তী ছবির চিত্রনাট্য পড়ার কাজ শুরু করলেন ঐশ্বর্য। সম্প্রতি পরিচালক প্রদীপ সরকার বিনোদিনী দাসী-র বায়োপিকের অফার দেন অভিনেত্রীকে।

বিনোদিনী দাসী-র বায়োপিকের চিত্রনাট্য দেখে ভালোই লেগেছে ঐশ্বর্যের। ছবিটি করার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। বারবনিতা থেকে কীভাবে তিনি হয়ে উঠেছিলেন নাট্য জগতের রানী, সেই গল্পই ফুঁটে উঠবে চিত্রনাট্যের মধ্যে দিয়ে। প্রথমে শোনা গিয়েছিল এই ছবির প্রস্তাব পেতে চলেছেন বিদ্যা বালান। কিন্তু ঘটনা চক্রে পরিচালক মত বদল করে হাজির হন ঐশ্বর্য রায় বচ্চনের কাছে। এখন দেখার বচ্চন বধূর পরবর্তী প্রতিক্রিয়া।