লন্ডনের বুকে বহু রেস্তোরাতেই মেলে বিরিয়ানির হদিশ। তবে সেই বিরিয়ানি খেয়ে যদি অ্যান্ট ম্যান অর্থাৎ হলিউড সুপার স্টার পল রুড তবা তবা বলে, তবে তো আর কথাই নেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 

বিদেশের মাটিতে ভারতীয় পদের স্বাদ, খুব একটা নতুন নয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদেশে যদি কেউ হাতে তুলে নেয় গরম গরম বিরিয়ানি, তবে বিষয়টা ঠিক কেমন হয়! বেশ মজার। ভারতের নানান প্রান্তে ছড়িয়ে থাকা নানান পদের এক এক স্বাদ যেন প্রতিটা ভারতীয়দের আত্মার সঙ্গে জড়িয়ে। আর তাই সেই পদের নাম শোনা মাত্রই তাঁরা দেজায় খুশি হয়। সেই তালিকাতে থাকা অন্যতম একটি পদ হল কলকাতা দম বিরিয়ানি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

লন্ডনের বুকে বহু রেস্তোরাতেই মেলে বিরিয়ানির হদিশ। তবে সেই বিরিয়ানি খেয়ে যদি অ্যান্ট ম্যান অর্থাৎ হলিউড সুপার স্টার পল রুড তবা তবা বলে, তবে তো আর কথাই নেই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমানে এই ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ব্রিটিশ সাংবিধানিক আইন গবেষক শেফ আসমা খানের রেস্তোরার ঘটনা এটি। দার্জিলিং এক্সপ্রেস নামক একটি রেস্তোরা খুলেছেন তিনি। সেই রেস্তোরাতেই হঠাৎ হাজির সুপারস্টার। তাঁকে দেখা মাত্রই চমকে ওঠেন আসমা। 

আরও পড়ুন- বিয়ের পিঁড়িতে বসার আগেই শ্রদ্ধা-রোহনের ডিভোর্স নিয়ে বেজায় চিন্তিত শক্তি কাপুর, জানুন কেন

আরও পড়ুন- আপনার পা দুটো আগুন' ঋতুপর্ণা সেনগুপ্তের ইনস্টা পোস্টে কমেন্টের বন্যা

Scroll to load tweet…

 যদিও এই নিয়ে দুবার তিনি হাজির হয়েছেন এই রেস্তোরাতে। এর আগে অন্য পদে সকলের মন জয় করলেও, এদিন স্পেশ্যাল ডিসের মধ্যে ছিল কলকাতা দম বিরিয়ানি। আর তিনি গরম গরম তা পরিবেষণ করেন অ্যান্ট ম্যানের পাতে। সঙ্গে তোলেন একটি সেলফি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আসমা লেখেন, দার্জিলিং এক্সপ্রেসে আবারও স্বাগত, তাঁকে পেয়ে বেজায় খুশি তিনি। এদিন কলকাতা দম বিরিয়ানি পরিবেশ করে বেশ আনন্দ পেয়েছেন আসমা। বর্তমানে সেই পোস্টই ভক্তদের হাতে হাতে ভাইরাল। 

YouTube video player