তবে কী মালাইকাকে ভুলতে বসেছেন অর্জুন কৃতির সঙ্গে শ্যুটিং ফ্লোরে বেশি কাছিকাছি এখন অভিনেতা সমুদ্রের ধারে প্রপোজাল পেলেন কৃতি মুহুর্তে নেট দুনিয়ায় ভাইরাল ছবি

মালাইকা ও অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত। কিন্তু সেই সব জল্পনাকে উপেক্ষা করেই নেট দুনিয়ায় ঝড় তুলে একের পর এক নিজেদের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের মধ্যে সম্পর্কের গভীরতা নিয়ে হাজার প্রশ্ন উঠলেও সেদিকে বিন্দুমাত্র কর্ণপাত করতে নারাজ ছিলেন এই দুই তারকা। তবে সম্প্রতি শ্যুটিং ফ্লোরে কৃতির সঙ্গে বেশ কিছুটা সময় কাটাচ্ছেন অর্জুন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চলছে অর্জুন ও কৃতীর আগামী ছবি পানিপথ। সেখানেই মূখ্যভুমিকায় থাকা এই দুই চরিত্র বেজায় ব্যস্ত শ্যুটিং-এর কাজ নিয়ে। তবে তারই মাঝে তৈরি কী মালাইকার সঙ্গে অর্জুনের তৈরি হল দুরত্ব! এমনই জল্পনা উষ্কে দিল অর্জুন কাপুরের শেয়ার করা ছবি। সেখানেই দেখা যায় কৃতির সামনে হাঁটু গেড়ে বসে আছেন অর্জুন। হাতে গোলাপের বদলে রয়েছে একরাশ ক্যান্ডি। ছবির ক্যাপশনে লিখলেন ক্যান্ডি ক্রাশ।

Scroll to load tweet…

ছবিটি আবার লাভ ইমোজি দিয়ে রিপোস্ট করেছেন কৃতি। ফলে জল্পনা একপ্রকার উষ্কে গেল বৈকি। সোশযাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়া মাত্রই সকলের তা নজর কাড়ে। সম্প্রতি মালাইকার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন অর্জুন। এখন বড় পর্দায় সেভাবে দেখা যায় না মালাইকাকে। কিন্তু একের পর এক ছবির প্রস্তাব অর্জুনের হাতে। তবে কী আগামী ছবির নায়িকাতেই মজলেন অভিনেতা!