প্রকাশ্যে আয়ুষ্মানের নতুন গান আগামী ছবির জন্য গান করলেন আয়ুষ্মান এক ভিন্ন ধারার প্রেমের গল্প মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়  

পর্দায় আয়ুষ্মান খুরানা মানেই খানিক ভিন্ন স্বাদের ছবির গল্প। দর্শকদের তাক লাগানো গল্পেই যেন তিনি সেরা। অভিনয় থেকে শুরু করে ছবির চিত্রনাট্য নির্বাচন, কোথাও কোনও খামতি রাখতে ছাড়েন না আয়ুষ্মান খুরানা। বলিউডে পা রাখার পর থেকেই তিনি দর্শকদের একের পর এক সেরা ছবি উপহার দিয়ে এসেছে। খানিক ভিন্ন স্বাদের হলেও তা বানিজ্যিক ছবি থেকে কোনও অংশে কম নয়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ ঐশ্বর্যর আগে একাধিক নারীসঙ্গ, দেখে নিন জুনিয়র বচ্চনের দীর্ঘ তালিকা

View post on Instagram

কেরিয়ারের শীর্ষে এসে আয়ুষ্মান খুরানাকে আর আলাদা করে প্রমাণ করতে হয় না তাঁর অভিনয় দক্ষতা কতটা। পাশাপাশি ততটাই পোক্ত তাঁর গানের গলা। এর আগে অনেকবার দর্শকেরা শুনেছেন অভিনেতার গান। তা কতটা প্রভাবিত করে দর্শকদের মালুম পরে নেট দুনিয়ায় ক্লিক কিংবা শেয়ার দেখেই। তবে প্রায়সই তাঁর গান প্রকাশ্যে আসে না। অনেক দিন পর আবারও গান ধরলেন আয়ুষ্মান। তবে এগানের স্বাদ খানিক ভিন্ন।

View post on Instagram

শুভ মঙ্গল যাদা সাবধান ছবির জন্য এবার গান করলেন আয়ুষ্মান খুরানা। গান প্রকাশ্যে আসার পরই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল রাতারাতি। গল্পের প্রেক্ষাপটে সমকামী প্রেম। পরিবার ও সমাজের উর্ধ্বে গিয়ে এক ভালোবাসার গল্প। সেই প্রেমকাহিনীকেই এবার গানে গানে গাঁথলেন আয়ুষ্মান খুরানা। দুটি পুরুষের ভালোবাসার গল্প, পরিবেশ পরিস্থিতির বিরুদ্ধে লড়ার গল্প, স্বপ্ন দেখারই গল্প বলল মেরে লিয়ে তুম কাফি হো গান।