টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন বর্ষশেষে সেরা ১০ টিআরপি-র তালিকা।

চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে ভক্তদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টিআরপি তালিকায় উলটপূরাণ। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। মাত্র কয়েকদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে একের পর এক ধারাবাহিক। হাই টিআরপি-র ধারাবাহিক কেন বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ধুলোকণার পরিবর্তে এসেছে নীল-তিয়াসার বাংলা মিডিয়াম। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। চলতি সপ্তাহেও সবাইকে পিছনে ফেলে সেরার সেরার মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক 'জগদ্ধাত্রী ' এবং দ্বিতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া '।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গত মাসে যেমন একগুচ্ছ ধারাবাহিক বন্ধ হয়েছে তেমনই অনেক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। অনেক ধারাবাহিকের সময়ও পরিবর্তন হয়েছে। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। দীর্ঘদিন ধরে পয়লা নম্বরে থাকা ধারাবাহিক জগদ্বাত্রীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে নতুন ধারাবাহিক। চলতি সপ্তাহেও ৮.৯ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক জগদ্ধাত্রী। এবং ৮.৪ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন বর্ষশেষে সেরা ১০ টিআরপি-র তালিকা।

জগদ্ধাত্রী: ৮.৯ (প্রথম)

অনুরাগের ছোঁয়া : ৮.৪ (দ্বিতীয়)

গৌরি এলো : ৮.১ (তৃতীয়)

খেলনা বাড়ি: ৮.০ (চতুর্থ)

নিম ফুলের মধু: ৭.৭ (পঞ্চম)

বাংলা মিডিয়াম : ৭.৫ (ষষ্ঠ)

পঞ্চমী : ৭.৪ (সপ্তম)

আলতা ফড়িং-গাঁটছড়া : ৭.২ (অষ্টম)

মিঠাই-রাঙা বউ: ৬.৯ (নবম)

সাহেবের চিঠি: ৬.৪ (দশম)

চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৮.৯) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছে 'জগদ্ধাত্রী' । (৮.৪ ) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'। (৮.১) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'গৌরি এলো'। (৮.০ ) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে 'খেলনা বাড়ি'। (৭.৭) পঞ্চম স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'। (৭.৫) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'বাংলা মিডিয়াম'।(৭.৪) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'পঞ্চমী'। (৭.২) পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে 'আলতা ফড়িং' ও 'গাঁটছড়া'। (৬.৯) পয়েন্টে নবম স্থানে রয়েছে'মিঠাই' ও 'রাঙা বউ' । (৬.৪) পয়েন্টে দশম স্থানে রয়েছে 'সাহেবের চিঠি'।