সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' ছবিতে দুর্গার চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

িভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'পথের পাঁচালী'- ছায়াছবি বাঙালি তথা সিনেমাপ্রেমীদের মনে গেঁথে বসিয়ে দিয়েছিলেন সত্যজিৎ রায়। ওনার পরিচালনায় এই সিনেমায় দুর্গা'-র চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত পরলোক গমন করলেন। এই ছবির অপু-দুর্গা অভিনয় সবার মনেই আছে। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেত্রী। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উমা দাশগুপ্ত। সোমবার সকালে তিনি প্রয়াত হন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রবীণ অভিনেত্রী উমা দাশগুপ্ত লাইমলাইটের আড়ালে থাকলেও এই চিরসবুজ ছবিতে দূর্গা চরিত্রে অভিনয়ের দর্শক মনে থমকে গিয়েছে। এই চরিত্র ভোলার নয়। ছোটবেলা থেকেই কাজ করতেন থিয়েটারে। সত্যজিৎ রায় যে স্কুলে অধ্যয়ন করতেন সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। আর সেই শিক্ষকের কারণেই পথের পাঁচালীর দুর্গা উমা দাশগুপ্তকে খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হয়নি। কিন্তু উমার বাবা মোটেও চাননি তার মেয়ে চলচ্চিত্র জগতে কাজ করুক।