সায়নী ঘোষের বাবা দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি। সায়নী তাঁর বাবার সাথে একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন।

হাসপাতালে ভর্তি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বাবা। সায়নী নিজের সঙ্গে বাবার ছবি পোস্ট করেন। সেখানে এক বিশেষ বার্তা দেন। শোনা গিয়েছে, সপ্তাহ খানেক ধরেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন সায়নীর বাবা। তিনি বাবার সঙ্গে ছবি শেয়ার করে বলেন, ‘কারণে অকারণে, নিষেধে বা বারণে, তোমার নামেই যতো জোছনা নিলাম। ভেতরে বাহিরে, দহণে বা ধারণে, আমায় নিখোঁজ ভালো বা পাশেই ছিলাম।’

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বছরের শুরুতেই মাকে হারিয়েছেন সায়নী। কখনই প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনও কিছুই বলতে শোনা যায়নি সায়নীকে। তবে, গত বছর জুলাই মাসে পঞ্চায়েত ভোটে প্রচারে কর্মসূচী বাতিল করেছিলেন মায়ের অসুস্থতার কারণে। পরে জানা যায় তাঁর মায়ের প্রয়াণের খবর। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সায়নীর মা। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৭ জানুয়ারি নিজের জন্মদিনে মায়ের শ্রাদ্ধকর্ম করেছিলেন তারকা সাংসদ।

View post on Instagram

এবার বাবার অসুস্থতা নিয়ে চিন্তায় সায়নী। হাসপাতালে ভর্তি তাঁর বাবা। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চলছে চিকিৎসা। বাবার অসুস্থতা নিয়ে চিন্তিত অভিনেত্রী।

এদিকে অভিনয়ের পাশাপাশি জমিয়ে রাজনীতি করে চলেছেন সায়নী ঘোষ। তিনি যাদবপুর লোক সভা কেন্দ্রের সাংসদ। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নায়িকা। সদ্য় কালীপুজোর দিন ছবি শেয়ার করেছিলেন। সেদিন পুজোর ডালি নিয়ে মন্দিরে উপস্থিত হতে দেখা গিয়েছিল তাঁকে। শাড়ি পরে হাজির হন নায়িকা। যে ছবি মুহূর্তে হয় ভাইরাল। আর এবার বাবার কারণে খবরে এলেন তিনি। হাসপাতালে বাবা। সে কারণে আবেগঘন পোস্ট করলেন সায়নী।